বারাসত বিধানসভায় মুখ বদল? চিরঞ্জিতের বদলে প্রার্থী কাকলি-পুত্র? তুঙ্গে জল্পনা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগেই নয়া গুঞ্জন রাজনৈতিক জগতে। বারাসত (Barasat) বিধানসভা কেন্দ্রে হতে পারে প্রার্থী বদল। এতদিন এই কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে জিতে এসেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। কিন্তু এবছর নাকি আর প্রার্থী হতে নারাজ তিনি। তাই তাঁর বদলে ওই শূন্যস্থান নাকি এবার পূরণ করতে পারেন ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের ছোট ছেলে ডাঃ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার।

বারাসতে (Barasat) প্রার্থী বদল?

জানা যাচ্ছে পেশায় মনোবিদ বৈদ্যনাথ। পাভলভ হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি সমাজসেবার সঙ্গেও যুক্ত বৈদ্যনাথ। দীর্ঘদিন বিদেশে থেকেও চিকিৎসার কাজে যুক্ত ছিলেন তিনি। তাঁর পড়াশোনা কলকাতার সেন্ট লরেন্স স্কুলে।

Will kakali ghosh dastidar son be candidate in barasat

আমেরিকায় করেছেন চিকিৎসা: এমবিবিএস, এমডি করেছেন আরজিকর হাসপাতাল থেকে। এরপর মার্কিন মুলুকে গিয়ে পড়াশোনা এবং চিকিৎসার কাজে যুক্ত হন তিনি। এবার কি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হতে চলেছে?

আরও পড়ুন : ‘ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না দিনরাত’, প্রেমদিবসের আগেই ‘স্বপ্নের পুরুষ’কে প্রকাশ্যে আনলেন সৌমিতৃষা

কী বলেন বৈদ্যনাথ: বৈদ্যনাথ অবশ্য বলেন, দল নেবে চূড়ান্ত সিদ্ধান্ত। তাঁর মায়ের এলাকায় (Barasat) অনেক কাজ করার ইচ্ছা তাঁর রয়েছে। কাকলি পুত্রের কথায়, দলের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং দলের নেতাকর্মীরা যা চাইবেন সেটাই হবে। তিনি যে কোনও দায়িত্বের জন্যই প্রস্তুত।

আরও পড়ুন : ‘আরও ১০ বছর আগে পদ্মশ্রী পাওয়া উচিত ছিল’, হঠাৎ কাকে ইঙ্গিত করে এমন বললেন চিরঞ্জিত?

প্রসঙ্গত, এতদিন বারাসত বিধানসভায় তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন চিরঞ্জিত। সেই ২০১১ সাল থেকে বারাসতের বিধায়ক তিনি। জয়ের হ্যাটট্রিক করেছেন চিরঞ্জিত। কিন্তু এবারে আর ভোটে দাঁড়াতে আগ্রহী নন তিনি। তবে চিরঞ্জিত জানিয়েছেন, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁকে বলেন তবে অবশ্য আলাদা ব্যাপার।