‘আরও ১০ বছর আগে পদ্মশ্রী পাওয়া উচিত ছিল’, হঠাৎ কাকে ইঙ্গিত করে এমন বললেন চিরঞ্জিত?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিনোদন জগতে দীর্ঘ অবদানের পর অবশেষে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউড ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’এর এই সাফল্যে উচ্ছ্বসিত আপামর সিনেপ্রেমীরা। একসময়ের সহকর্মীর এই প্রাপ্তিতে কী বললেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)?

কার পদ্মশ্রী প্রাপ্তি নিয়ে মূখ খুললেন চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)

একসময় বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেন প্রসেনজিৎ, চিরঞ্জিত। সময়ের সঙ্গে সঙ্গে চিরঞ্জিত ছবির সংখ্যা কমিয়ে দিলেও প্রসেনজিৎ এখনও প্রথম সারিতে নিজের জায়গা ধরে রেখেছেন। পাশাপাশি বলিউডেও এখন নিজের ছাপ তৈরি করতে শুরু করেছেন অভিনেতা। এবার তাঁর পদ্মশ্রী প্রাপ্তিতে মুখ খুললেন চিরঞ্জিত।

Chiranjeet Chakraborty opened up about padmashri award

কী বললেন অভিনেতা: সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, ‘গ্রেট অ্যাচিভমেন্ট। তবে আরও আগে হলে ভালো হত। ওঁর পাওয়া উচিত ছিল অন্তত আরও ১০ বছর আগে। তবে বেটার লেট দ্যান নেভার। আমি খুব খুশি’। এরপরেই হাসিমুখে চিরঞ্জিত জানান, প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতে তিনি তাঁর বাড়িতে গিয়েছিলেন ফুলের বোকে নিয়ে।

আরও পড়ুন : যান্ত্রিক ত্রুটি নয়, কেউ ইচ্ছা করেই… আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বিষ্ফোরক তথ্য সামনে!

প্রসেনজিতের সঙ্গে দেখা করেন চিরঞ্জিত: এর আগেই জানা গিয়েছিল, প্রসেনজিতের সঙ্গে দেখা করতে গিয়ে প্রায় দু ঘন্টা আড্ডা দিয়েছেন চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)। ব্যক্তিগত কথা থেকে ইন্ডাস্ট্রির বিষয়ে গল্প সবই উঠে এসেছিল তাঁদের আড্ডায়। এমনকি ইন্ডাস্ট্রির সমস্যা নিয়েও কথা বলেছিলেন তাঁরা।

আরও পড়ুন : ‘ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না দিনরাত’, প্রেমদিবসের আগেই ‘স্বপ্নের পুরুষ’কে প্রকাশ্যে আনলেন সৌমিতৃষা

এবার চিরঞ্জিত বললেন, আরও ১০ বছর আগেই পদ্মশ্রী পাওয়া উচিত ছিল প্রসেনজিতের। তাহলে আরও ভালো হত। তবে দেরিতে হলেও প্রাপ্যটা পেয়েছেন তিনি, তাতেই খুশি চিরঞ্জিত।