‘ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না দিনরাত’, প্রেমদিবসের আগেই ‘স্বপ্নের পুরুষ’কে প্রকাশ্যে আনলেন সৌমিতৃষা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আর একদিন বাদেই প্রেম দিবস। মনের মানুষের সঙ্গে বিশেষ দিনটির পরিকল্পনায় ব্যস্ত কমবেশি সকলেই। বাদ নেই তারকারাও। টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) মনের খবর জানতে সবসময়ই উদগ্রীব হয়ে থাকেন তাঁর অনুরাগীরা। এর আগে একাধিক অভিনেতার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। যদিও প্রতিবারই তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন সৌমিতৃষা। তবে এবার প্রেম দিবসের আগে নিজের ‘স্বপ্নের পুরুষ’ এর সঙ্গে পরিচয় করালেন পর্দার ‘মিঠাইরানী’।

কে রয়েছে সৌমিতৃষার (Soumitrisha Kundu) মনে?

ছোটপর্দার অতি পরিচিত মুখ তিনি। কাজ করেছেন বড়পর্দায় এবং ওয়েব মাধ্যমেও। তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। কিন্তু সৌমিতৃষার মনে কে আছে? এতদিনে পাওয়া গেল তার হদিশ। ভ্যালেন্টাইনস ডের আগেই পছন্দের মানুষটিকে সামনে আনলেন তিনি। তবে তিনি বাঙালি নন, ভারতীয়ও নন। সুদূর তুরস্কের একটি অভিনেতার প্রেমে মজেছেন সৌমিতৃষা।

Who is soumitrisha kundu crush

কার প্রেমে পড়লেন নায়িকা: সেই মানুষটির নাম এমিন গুয়েনস (Emin Günenç)। তুরস্কের জনপ্রিয় মডেল, অভিনেতা তথা প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় তিনি। তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘আরাফতা’ (Arafta) দেখেই তাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সৌমিতৃষা। এ ছাড়াও আরও বেশ কিছু তুরস্কের শো, ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন : বিশ্বকাপের দাপটে অস্তাচলে সিরিয়ালের TRP, জায়গা খোয়াল ‘পরশুরাম’, শীর্ষস্থানে কে?

প্রেমদিবসে কী পরিকল্পনা: সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের কথা প্রকাশ্যে আনেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। তিনি বলেন, আরাফতা নামে একটি তুরস্কের শো দেখছেন তিনি এখন। সেখানে এমিন গুয়েনস এর উপর বড়সড় ক্রাশ খেয়েছেন তিনি। পর্দার মিঠাইরানী বলেন, ‘ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না দিনরাত। আমার স্বপ্নের পুরুষ’!

আরও পড়ুন : যান্ত্রিক ত্রুটি নয়, কেউ ইচ্ছা করেই… আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বিষ্ফোরক তথ্য সামনে!

যদিও তুর্কি নায়কের উপরে ক্রাশ খেলেও বাস্তবে নাকি ভ্যালেন্টাইনস ডে তে বিশেষ কোনও পরিকল্পনা নেই সৌমিতৃষার। অভিনেত্রীর স্পষ্ট কথা, তাঁর পরিবারই তাঁর ভ্যালেন্টাইন। প্রেম দিবসে তাই পরিবারের সকলের সঙ্গে ডিনার করার পরিকল্পনা রয়েছে তাঁর।