বাংলাহান্ট ডেস্ক : গত সপ্তাহ থেকেই সার্বিক ভাবে টিআরপি কমছে সিরিয়ালগুলির (TRP)। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই একধাক্কায় নম্বর কমেছে ধারাবাহিকগুলির। একই সঙ্গে সেরা দশের টিআরপি তালিকাতেও এসেছে পরিবর্তন। এ সপ্তাহে প্রথম স্থানে রয়েছে পরিণীতা এবং বিদ্যা ব্যানার্জি। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৬।
নম্বর (TRP) কমল সব সিরিয়ালের
এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে পরশুরাম। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪। তিন নম্বরে রয়েছে জি বাংলার জনপ্রিয় নতুন সিরিয়াল ‘রাঙামতি তীরন্দাজ’। ৬.০ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা করেছে এই সিরিয়াল। এরপরেই ৫.৯ নম্বর (TRP) নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জলসার ‘ও মোর দরদিয়া’।

নম্বর কমল মেগার: এপরেই পঞ্চম স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৬। এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ‘জোয়ার ভাঁটা’। এই মেগার (TRP) প্রাপ্ত নম্বর ৫.৪।
কেন টিআরপি পতন: বিশ্বকাপ শুরু হতেই হু হু করে কমেছে সিরিয়ালের টিআরপি। চ্যানেল নির্বিশেষে বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালগুলি টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়েছে।
আরও পড়ুন : ‘যে সরকার নিজের কর্মীদেরই…’, DA ইস্যুতে রাজ্যকে তীব্র কটাক্ষ ভূপেন্দ্র যাদবের
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- বিদ্যা ব্যানার্জী, পরিণীতা (৬.৬)
দ্বিতীয়- পরশুরাম (৬.৪)
তৃতীয়- রাঙামতি তীরন্দাজ (৬.০)
চতুর্থ- ও মোর দরদিয়া (৫.৯)
পঞ্চম- তারে ধরি ধরি মনে করি (৫.৬)
ষষ্ঠ- জোয়ার ভাঁটা (৫.৪)
সপ্তম- লক্ষ্মী ঝাঁপি, আমাদের দাদামণি (৫.৩)
অষ্টম- চিরসখা, চিরদিনই তুমি যে আমার (৫.২)
নবম- বেশ করেছি প্রেম করেছি (৪.৮)
দশম- কনে দেখা আলো (৪.৬)
আরও পড়ুন : পুরুলিয়া থেকে এবার এক ট্রেনেই দিল্লি, আরও এক সুপারফাস্ট বন্দে ভারতের ঘোষণা, কবে থেকে চালু পরিষেবা?
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।












