বাংলাহান্ট ডেস্ক : জি বাংলা থেকে স্টার জলসা, দুই চ্যানেলেই এখন শুধু সিরিয়াল (Serial) শুরু আর শেষের ধুম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে বিভিন্ন ধারাবাহিকের সময়। নতুনদের জায়গা দিতে তো পুরনোদেরই পিছু হটতে হয়। আর যদি টিআরপি থাকে কম, তবে নতুন হয়েও আটকানো যায় না স্লট বদল।
স্লট বদলে যাচ্ছে এই সিরিয়ালের (Serial)
ঠিক সেটাই ঘটছে ‘ভোলেবাবা পার করেগা’র সঙ্গে। এখনও এক বছরও হয়নি শুরু হয়েছে সিরিয়ালটি। কিন্তু খ্যাতনামা নায়ক নায়িকা থাকা সত্ত্বেও টিআরপির মুখ দেখতে পায়নি ধারাবাহিক। ফলত যা অঘটন ঘটার ছিল তাই হল। নতুন মেগা ‘শুধু তোমারই জন্য’র আগমনে জায়গা ছাড়তে হল সিরিয়ালটিকে।

ছড়িয়েছে নতুন গুঞ্জন: মাঝে গুঞ্জন ছড়িয়েছিল, মাত্র ৪ মাসেই বন্ধ হয়ে যেতে পারে মধুমিতার কামব্যাক সিরিয়াল (Serial)। কিন্তু পরে চ্যানেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে দশটায় দেখা যাবে এই সিরিয়াল। তবে নতুন যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে নীল বা মধুমিতা কাউকেই দেখা যায়নি। আর তাতেই দেখা দিয়েছে সন্দেহ।
আরও পড়ুন : বনগাঁ রুটে ফের ভোগান্তি, শিয়ালদহ থেকে নয়, কোন স্টেশন থেকে ছাড়বে ট্রেন?
কী বদল হতে পারে: দর্শকদের আশঙ্কা, স্লট বদল হওয়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে পারে নায়ক নায়িকাও। নানান জনে নানান মন্তব্য করছেন এ বিষয়ে। তবে এখনও পর্যন্ত চ্যানেল বা সিরিয়াল কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন : এপ্রিল থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! অনলাইনে কীভাবে আবেদন করবেন যুব সাথী প্রকল্পে?
প্রসঙ্গত, বর্তমানে রাত সাড়ে দশটায় সম্প্রচারিত হয় ‘শুভ বিবাহ’। তবে ভোলেবাবা পার করেগা সেই স্লট দখল করাতে মনে করা হচ্ছে, এবার গল্প ফুরোতে পারে এই সিরিয়ালের। চ্যানেলের তরফে আনুষ্ঠানিকভাবে কী ঘোষণা করা হয় সেটাই দেখার অপেক্ষা।
















