T20 বিশ্বকাপের আবহেই মর্মান্তিক ঘটনা! ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির হানায় মৃত্যু আম্পায়ারের

Published on:

Published on:

Umpire Death by bee attack during cricket match.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালীন এবার একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। যেটি সম্পর্কে জানার পর শিউরে উঠেছেন প্রত্যেকেই। এমনিতেই বর্তমানে T20 বিশ্বকাপের উত্তেজনায় মেতে উঠেছেন ক্রিকেট অনুরাগীরা। এই আবহেই উত্তরপ্রদেশের উন্নাওতে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন আচমকাই মাঠে মৌমাছির হানায় প্রাণ হারালেন আম্পায়ার (Umpire Death)। জানা গিয়েছে ওই ম্যাচে খেলোয়াড় থেকে শুরু করে দর্শক প্রত্যেকেই মৌমাছির কামড়ের শিকার হন। তবে, এই ঘটনায় ৬৫ বছর বয়সী আম্পায়ার মানিক গুপ্তার মৃত্যু হয়।

ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির হানায় মৃত্যু আম্পায়ারের (Umpire Death):

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত ১৮ ফেব্রুয়ারি, বুধবার উন্নাওয়ের সাপ্রু গ্রাউন্ডে YMCC এবং প্যারামাউন্ট দলের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। দ্বিতীয় ইনিংসে ড্রিঙ্ক ব্রেকের সময় হঠাৎ মৌমাছির আক্রমণ পরিলক্ষিত হয়। খেলোয়াড়রা এবং আম্পায়াররা পালানোর চেষ্টা করলেও মৌমাছির কামড়ে খেলোয়াড় এবং আম্পায়াররা ঘায়েল হন।

Umpire Death by bee attack during cricket match.
আম্পায়ার মানিক গুপ্তা

মানিক গুপ্তা দীর্ঘ ৩০ বছর আম্পায়ারিং করেন: ৫২ বছর বয়সী মানিক গুপ্ত কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গত ৩০ বছর ধরে আম্পায়ারিংও করেন। জেলা সদর দফতর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে গঙ্গাঘাট কোতোয়ালি এলাকায় অবস্থিত শুক্লাগঞ্জের রাহুল সাপ্রু স্টেডিয়ামে এইচএ অ্যাকাডেমি এবং এসবিএস অ্যাকাডেমির মধ্যে খেলাটি চলছিল।

আরও পড়ুন: সমুদ্রে বাড়বে ভারতের শক্তি! ৯০,০০০ কোটি টাকার মেগা প্রকল্পে মিলল সবুজ সংকেত

৫০ টিরও বেশি কামড়: এদিকে, মৌমাছির আক্রমণের পরেই দ্রুত, আম্পায়ার মানিক গুপ্তকে শুক্লাগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়, পথেই তিনি মারা যান। ফিল্ডখানার বাসিন্দা মানিক গুপ্তা গত ৩০ বছর ধরে KCA আম্পায়ারিং প্যানেলের অংশ ছিলেন। জানা গেছে যে, যখন আম্পায়ার মানিক গুপ্তা এবং দ্বিতীয় আম্পায়ার জগদীশ শর্মা সাদা পোশাকে ছিলেন, সেই সময়ে মৌমাছির ঝাঁক প্রায় ১০ মিনিট ধরে তাঁদের চারপাশে ছিল। মানিক গুপ্তার শরীরে ৫০ টিরও কামড়ের চিহ্ন মিলেছে।

আরও পড়ুন: চিনের ডুবন্ত অর্থনীতির শেষ ভরসা ভারত! কেন দিল্লির দিকে ঝুঁকছে ড্রাগন?

খেলোয়াড় এবং অন্যান্য আম্পায়াররা বিপদমুক্ত: স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, শুক্লাগঞ্জের আম্পায়ার সুনীল নিশাদও হামলায় আহত হয়েছেন। তবে, আহত বেশ কয়েকজন খেলোয়াড় এখন বিপদমুক্ত। জানা গিয়েছে যে, ওই ক্রিকেট গ্রাউন্ডের কাছাকাছি একটি মৌচাক ছিল। যেটি অপসারণের জন্য কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়নি।