বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের রঙের উৎসব হোলির আর বেশি বাকি নেই। সমগ্র দেশেই মহাসমারোহে এই উৎসব পালিত হবে। এই সময়ে দেশের প্রায় প্রতিটি ট্রেনের রুটেই প্রবল ভিড় পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, হোলি উপলক্ষ্যে রেল (Indian Railways) একটি বড় প্রযুক্তিগত পরিকল্পনা চালু করেছে। মূলত, এবার টিকিট বিক্রি থেকে শুরু করে ট্রেন পরিচালনা পর্যন্ত সবকিছুতেই AI ব্যবহার করা হচ্ছে। এমনকি, AI রাউড ম্যানেজমেন্টও পরিচালনা করছে। TV9 ভারতবর্ষের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন, ‘আমাদের প্রচেষ্টা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভিড় নিয়ন্ত্রণ করা এবং এর জন্য অনেক কিছু করা হচ্ছে।’ এমনকি, AI-র মাধ্যমে ভিড়ের পরিস্থিতি বিবেচনা করে, মাত্র আধ ঘন্টার মধ্যে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বড় পদক্ষেপ রেলের (Indian Railways):
হিমাংশু শেখর উপাধ্যায় বলেন যে, নয়াদিল্লি রেল স্টেশনে একটি হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে। ওই এলাকায় বড় ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরাগুলির উদ্দেশ্য হল স্টেশনে আগত প্রত্যেক অসংরক্ষিত যাত্রীদের গণনা করা। এছাড়াও, সমস্ত কার্যকলাপ এই ক্যামেরা দ্বারা ধারণ করা হয়। ক্যামেরা থেকে প্রাপ্ত ইনপুটের ওপর ভিত্তি করে, AI একটি নির্দিষ্ট ঘন্টার মধ্যে প্রত্যাশিত ভিড়ের আকার নির্ধারণ করে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে।

টিকিট বিক্রি থেকে ট্রেনের সময়সূচি নির্ধারণ: মূলত, অসংরক্ষিত যাত্রীদের জন্য একটি পৃথক হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে। টিকিট বিক্রির ওপর ভিত্তি করে, প্রতিটি এলাকায় কতগুলি ট্রেন চলবে তা নির্ধারণ করা হয়। এই ব্যবস্থাটির ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হচ্ছে।যেসব রুটে অসংরক্ষিত টিকিট বিক্রি বেশি, সেই রুটের ট্রেনগুলিকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ, ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে টিকিট বিক্রির ওপর ভিত্তি করে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: Maruti Suzuki-র নয়া ধামাকা! এবার Baleno, Ignis, Grand Vitara, XL6 কেনা যাবে আরও সহজে
রেলওয়ে বোর্ডের প্রস্তুতি: জানিয়ে রাখি যে, যাত্রী সংখ্যা বৃদ্ধির প্রত্যাশিত সম্ভাবনার পরিপ্রেক্ষিতে, আগামী ১৮ মার্চ পর্যন্ত বিভিন্ন রেলওয়ে জোনে ১,২৪৪ টি স্পেশাল ট্রেনের সফর পরিচালিত হবে। যাত্রী সংখ্যার ওপর নির্ভর করে এই সংখ্যা বাড়ানো হতে পারে। পূর্ব মধ্য রেলওয়ে মোট ২৭৫ টি ট্রিপ পরিচালনা করবে। যার মধ্যে সর্বোচ্চ ৫০ টি হোলি স্পেশাল ট্রেন থাকবে।
আরও পড়ুন: গ্লোবাল ইনভেস্টরদের প্রথম পছন্দ ভারত! FDI-তে ১৮ শতাংশ বৃদ্ধি, আমেরিকা থেকে বিপুল বিনিয়োগ
এদিকে, উত্তর রেলওয়ে ৪৮টি হোলি স্পেশাল ট্রেনের মাধ্যমে ২০৪ টি ট্রিপ পরিচালনা করবে এবং সেন্ট্রাল রেলওয়ে ২০ টি হোলি স্পেশাল ট্রেনের মাধ্যমে ১২৯ টি ট্রিপ পরিচালনা করবে। মন্ত্রক জানিয়েছে যে পশ্চিম রেলওয়ে ৩২ টি হোলি স্পেশাল ট্রেন চালু করেছে। যেখানে ১২০ টি ট্রিপ সম্পন্ন হবে। এছাড়াও, দক্ষিণ-পূর্ব রেলওয়ে ২৮টি হোলি স্পেশাল ট্রেন চালু করেছে। যার মধ্যে ১০৭ টি ট্রিপ সম্পন্ন হবে।













