গ্যাস বুকিং করেও সিলিন্ডার আসছে না? এক ফোনের অভিযোগে মিলবে সমাধান, জেনে নিন হেল্পলাইন নম্বর

Published on:

Published on:

Gas Cylinder Booking not coming after booking know where to complain
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যথারীতি গ্যাসের অভাব দেখা দিয়েছে। এছাড়াও বুকিং করার পরও মিলছে না গ্যাস। গ্যাস ডিলার সিলিন্ডার ডেলিভারি করছে না (Gas Cylinder Booking)। এমন অভিযোগ করছেন সাধারণ মানুষেরা। আপনিও যদি এই অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে নির্দিষ্ট এই নাম্বারে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর জন্য গ্যাস এজেন্সি গুলি তাদের কাস্টমার কেয়ারের হেল্প লাইন নম্বর চালু হয়েছে। জেনে নিন সেই বিষয় বিস্তারিত তথ্য (Gas Cylinder Booking)

বুকিং এর পর গ্যাস আসছে না? কোথায় অভিযোগ করবেন জানুন (Gas Cylinder Booking)

বর্তমানে মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতির কারণে গ্যাস সংকটে ভুগছে সম্পূর্ণ দেশ। যেখানে সারাদেশের বহু শহরের সঙ্গে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও এই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে মানুষ তাদের বুকিং করার সিলিন্ডার নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ অনেকের ক্ষেত্রেই অভিযোগ আসছে বুকিং করার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস পাওয়া যাচ্ছে না। এই সকল অভিযোগের ভিত্তিতে গ্রাহকদের নির্দিষ্ট কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করার পরামর্শ দিচ্ছে, গ্যাস এজেন্সিগুলি (Gas Cylinder Booking)।

Gas Cylinder Booking not coming after booking know where to complain

আরও পড়ুন: হঠাৎ করে বাড়িতে অতিথির আগমন! স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন কাতলা মাছের ঝালদা

যেখানে এখন দেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে, তাই এই পরিস্থিতিতে দেশের অবনতি না ঘটানোর জন্য ইতিমধ্যে ভারত সরকার বেশ কয়েকটি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে কোন সংকট নেই। প্রথমে সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে হবে। এমন কি দেশে গ্যাসের সংকটের মধ্যে গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় বেঁধে দিয়েছে কেন্দ্র। সরকারের তরফ থেকে বলা হয়েছে, এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং করার ২.৫ দিনের মধ্যে গ্রাহকদের বাড়িতে গ্যাস পৌঁছে দিতে হবে।

যদিও দেশজুড়ে বর্তমানে এলপিজি গ্যাস সরবরাহ নিয়ে বেশ কিছু গুজব ছড়িয়েছে। তার মধ্যেই গ্যাস ডেলিভারির সময়সীমা বেঁধে দিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে এলপিজি সিলিন্ডার বুকিং এর সময়সীমার পরিবর্তনের এনে ২১ দিন করা হয়েছিল। সেটি এখন ২৫ দিনে বাড়ানো হয়েছে। অর্থাৎ একবার ব্যাব সিলিন্ডার বুক করলে আপনি আবার ২৫ দিন পর সিলিন্ডার বুক করতে পারবেন।

গ্যাসের অভাব দেখা দেওয়ার ফলে, ইনডেন গ্যাসের ক্ষেত্রে এলপিজি সিলিন্ডার বুকিং ও ডেলিভারি সংক্রান্ত অভিযোগের জন্য 7718955555-এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি এজেন্সির টোল ফ্রি নম্বর 1800-233-3555-এ ফোন করতে পারেন। HP গ্যাসের ক্ষেত্রে আপনি 9493602222 এই নম্বরে ফোন করে আপনার এলপিজি সিলিন্ডার বুকিং ও ডেলিভারি সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করতে পারেন।

পাশাপাশি এইচপির ক্ষেত্রেও টোল ফ্রি নম্বর 1800-233-3555-এ যোগাযোগ করতে পারেন।ভারত গ্যাসের ক্ষেত্রে আপনি কোম্পানির 7715012345 নাম্বারে কল করে আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। আপনি কোম্পানির টোল ফ্রি নাম্বার 1800224344-এও কল করতে পারেন (Gas Cylinder Booking)।