বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে হাই কোর্টে (Calcutta High Court) বড় ধাক্কা খেল রাজ্য। নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা দুটি মামলার একটিও টিকল না। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশনের সিদ্ধান্তে কোন হস্তক্ষেপ করতে চায়না আদালত। হাই কোর্টের এই রায়ে রাজ্যের করা দুটি মামলায় খারিজ হয়ে গেল।
হাই কোর্টে (Calcutta High Court) কী কী অভিযোগে মামলা করেছিল রাজ্য?
ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে বড়সড় বদলি শুরু করে নির্বাচন কমিশন। জেলাশাসক, পুলিশ সুপার, বিডিও, আইসি, অনেককেই বদলি করা হয়। এমনকি বড় পদেও পরিবর্তন আনা হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রথমে একটি জনস্বার্থ মামলা করা হয়। পরে আইনজীবী অর্ক কুমার নাগ আরেকটি মামলা করেন। তাঁদের দাবি ছিল, এই বদলি বন্ধ করতে হবে এবং যাঁদের সরানো হয়েছে তাঁদের ফের আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। রাজ্য সরকারও এই দাবির পাশে দাঁড়ায়।
মঙ্গলবার মামলাটি শোনেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ। সব শুনে আদালত (Calcutta High Court) জানায়, নির্বাচন কমিশন দেশের বিভিন্ন জায়গায় ভোটের আগে এমন বদলি করে থাকে। তাই এই সিদ্ধান্তকে ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত বলা যায় না। আদালত আরও বলে, মামলাকারীর নিজের কোনও ক্ষতি হয়েছে এমন কিছু দেখানো যায়নি। তাই এটাকে জনস্বার্থ মামলা হিসেবে ধরা যাচ্ছে না।
মামলার প্রেক্ষিতে বিচারপতিরা স্পষ্ট করে জানান, কোনও সিদ্ধান্ত যদি বেআইনি হয় বা নিয়ম ভেঙে নেওয়া হয়, তবেই আদালত হস্তক্ষেপ করবে। কিন্তু এখানে তেমন বেআইনি কিছু প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে বিডিও, আইসি ও ওসি বদলি নিয়ে করা দ্বিতীয় মামলাটিও খারিজ করে দেয় আদালত (Calcutta High Court)।

আরও পড়ুনঃ ভোটের আগে বড় রায়! কমিশনের পদক্ষেপে হস্তক্ষেপ নয়, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল
তবে আদালত (Calcutta High Court) এটাও বলেছে, যদি কোনও আধিকারিক মনে করেন তাঁর সঙ্গে অন্যায় হয়েছে, তাহলে তিনি আলাদা করে নিজের বদলির বিরুদ্ধে মামলা করতে পারেন।
















