বাংলাহান্ট ডেস্ক: গরমের মরসুমে ক্রেতাদের জন্য বড় চমক নিয়ে হাজির হল ই-কমার্স সংস্থা আমাজন ইন্ডিয়া (Amazon Great Summer Sale)। শুক্রবার থেকে শুরু হয়েছে তাদের বহুল প্রতীক্ষিত ‘অ্যামাজন গ্রেট সামার সেল’। প্রতি বছরের মতো এবারও স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, গৃহস্থালির সামগ্রী থেকে শুরু করে ফ্যাশন পণ্যে নজরকাড়া ছাড় ঘোষণা করেছে সংস্থা। জানা গিয়েছে, এই সেল আগামী ১৩ মে অথবা ১৫ মে পর্যন্ত চলতে পারে। ফলে গরমের ছুটির মরসুমে কেনাকাটার জন্য এটাকেই সেরা সুযোগ বলে মনে করছেন অনেকেই।
আমাজন গ্রেট সামার সেলে (Amazon Great Summer Sale) ডিসকাউন্টের ছড়াছড়ি!
সংস্থার দাবি, এই সেলে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের উপর সর্বাধিক ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে। বিশেষ করে স্মার্টফোনের ক্ষেত্রে বড়সড় মূল্যছাড় নজর কাড়ছে ক্রেতাদের। যেমন Realme Narzo 100 Lite পাওয়া যাচ্ছে মাত্র ১৩ হাজার ৭৪৯ টাকায়, যেখানে এর আসল দাম ছিল ২৭ হাজার ৯৯৯ টাকা। একইভাবে Samsung Galaxy M56-এর দাম কমে হয়েছে ২১ হাজার ৯৯৮ টাকা। বাজারমূল্য ছিল প্রায় ৩৪ হাজার টাকা। এছাড়া Redmi A7 Pro এবং Pop X-এর মতো জনপ্রিয় মডেলেও মিলছে বড় ছাড়।
আরও পড়ুন: PPF থেকে FD! Mother’s Day-তে মাকে দিন এই ফাইনান্সিয়াল গিফটগুলি, ভবিষ্যৎ হবে সুরক্ষিত
শুধু স্মার্টফোন নয়, ট্যাবলেটের বাজারেও দারুণ অফার এনেছে অ্যামাজন। Redmi Pad 2 এখন বিকোচ্ছে ১৪ হাজার ৯৯৯ টাকায়। এতে রয়েছে ওয়াইফাই অ্যাক্টিভ পেন সাপোর্ট এবং বড় ডিসপ্লে। অন্যদিকে Lenovo Idea Tab-এর দাম কমে হয়েছে ২৩ হাজার ৯৯৯ টাকা। ফলে পড়াশোনা, অফিসের কাজ কিংবা বিনোদনের জন্য নতুন ট্যাব কেনার পরিকল্পনা থাকলে এই সেল ক্রেতাদের জন্য লাভজনক হতে পারে বলেই মনে করা হচ্ছে।
অ্যামাজনের এই বিশেষ সেলে বাড়তি সুবিধাও মিলছে ব্যাঙ্ক অফারের মাধ্যমে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ন্যূনতম ৫ হাজার টাকার কেনাকাটায় এই অফার প্রযোজ্য। সর্বাধিক ৭ হাজার ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। ফলে বড় অঙ্কের কেনাকাটায় ক্রেতাদের সাশ্রয়ের সুযোগ আরও বাড়ছে।
এই সেলে শুধুমাত্র গ্যাজেট নয়, গৃহস্থালির নানা প্রয়োজনীয় সামগ্রীও মিলছে কম দামে। মিক্সার গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, ক্যামেরার সরঞ্জাম এবং বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। গরমের মরসুমে এয়ার কুলার ও হোম অ্যাপ্লায়েন্সের উপর অফার ক্রেতাদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে। পাশাপাশি পোশাক, বিশেষ করে কটন শার্ট ও সামার ফ্যাশনেও রয়েছে উল্লেখযোগ্য ডিসকাউন্ট।

বিশেষজ্ঞদের মতে, উৎসব মরসুমের বাইরে এখন গ্রীষ্মকালীন সেলও ই-কমার্স বাজারে বড় ভূমিকা নিতে শুরু করেছে। অনলাইন কেনাকাটার অভ্যাস বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের সেলে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। অ্যামাজনের (Amazon Great Summer Sale) এই ‘গ্রেট সামার সেল’ যে ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলেছে, তা বলাই বাহুল্য। এখন শেষ মুহূর্তের অফারে নজর রেখেই কেনাকাটার পরিকল্পনা করছেন বহু মানুষ।













