মোদীর ডাকে সাড়া, কমানো হল শুভেন্দুর কনভয়, বাসে চেপে শপথ নিতে এসে নজির গড়লেন বিধায়করা

Published on:

Published on:

Responding to PM's call, Suvendu Adhikari's convoy was reduced, MLAs coming by bus
Follow

বাংলা হান্ট ডেস্ক : ক্ষমতায় আসার পর প্রথম দিনেই প্রশাসনিক খরচ কমানো ও জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে উদ্যোগী হল নতুন বিজেপি সরকার। বুধবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ অনুসরণ করে নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুভেন্দু (Suvendu Adhikari) কী সিদ্ধান্ত নিলেন ?

প্রসঙ্গত, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কার মধ্যেই অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উপর জোর দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তাঁর কনভয়ের গাড়ির সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমিয়েছেন বলে জানা গিয়েছে। এবার সেই একই নীতি অনুসরণ করে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজ, বিধানসভায় শপথ নিতে যাওয়ার আগেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে।

শুধু মুখ্যমন্ত্রীই নন, জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে বিজেপি বিধায়কদের একাংশও এদিন বাসে করে বিধানসভায় পৌঁছন। দলীয় সূত্রে দাবি, সাধারণ মানুষের কাছে সাশ্রয়ের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভবিষ্যতে মন্ত্রীসভা গঠনের পর রাজ্যের মন্ত্রীদের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম কার্যকর হতে পারে।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশে সপ্তাহে একদিন ‘নো ভেহিকেল ডে’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মডেল পশ্চিমবঙ্গ সরকারও অনুসরণ করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। ফলে আগামী দিনে সরকারি স্তরে আরও কিছু সাশ্রয়মূলক পদক্ষেপ দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

Responding to PM's call, Suvendu Adhikari's convoy was reduced, MLAs coming by bus

আরও পড়ুন : জেলের ভিতরের জীবন কেমন? এবার সাধারণ মানুষও পাবেন সেই স্বাদ

নতুন সরকারের সূচনাতেই জ্বালানি সাশ্রয় ও প্রশাসনিক মিতব্যয়িতার বার্তা সামনে এনে আলাদা রাজনৈতিক ইঙ্গিত দিল বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত আগামী দিনে রাজ্যের প্রশাসনিক কাজে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।