একঘেয়ে মালাইকারি না বানিয়ে, সপ্তাহান্তে বানিয়ে ফেলুন সুস্বাদু চিংড়ি পোলাও, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe prepare delicious shrimp polao using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে সকলে থাকলে ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে অনেকেরই। তবে ভালো-মন্দ রান্না করতে গেলে একদিকে যেমন সময় লাগে। অপরদিকে এই গরমের মধ্যে অতিরিক্ত সময় রান্নাঘরে থাকার ইচ্ছে থাকে না। তবে আপনি যদি অল্প সময়ের মধ্যে সুস্বাদু কোন খাবার খেতে চান তাহলে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আজকের এই রেসিপিটি। যা বানাতে একদিকে যেমন অল্প সময় লাগবে তেমনি সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন চিংড়ির পোলাও। দেখে নিন প্রণালী (Recipe)।

সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিংড়ি পোলাও (Recipe)

বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে, তাহলে সপ্তাহ শেষে বানিয়ে ফেলুন পোলাও। তবে এই পোলাওটি খেতে একেবারে আলাদা ধরনের হয়। পাশাপাশি এতে রান্না করতেও খুব অল্প সময় লাগবে। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe prepare delicious shrimp polao using just a few ingredients

আরও পড়ুন: অল্প দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের গজলডোবা, মুগ্ধ করবে প্রকৃতির সৌন্দর্য

উপকরণ:

চিংড়ি মাছ ৩০০ গ্রাম

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

রসুন বাটা: ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: আধকাপ

গরম মশলাগুঁড়ো: ১ চা চামচ

টক দই: আধ কাপ

ফ্রেশ ক্রিম: ৩ চা চামচ

বাসমতী চাল: ১ কাপ

গাওয়া ঘি: ১ টেবিল চামচ

প্রণালী: প্রথমে মাছগুলিকে ভালো করে ধুয়ে নিন। এরপর আদা-রসুন বাটা, নুন-হলুদ, দই, মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলি ভেজে নিন। এরপর আঁচ কমিয়ে ওই তেলে ফ্রেশ ক্রিম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মিশিয়ে নিন। তারপর ওই কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে তার উপর আধসেদ্ধ চাল দিয়ে দিন। উপর থেকে ছড়িয়ে দিন বেরেস্তা। এবার আঁচ কমিয়ে কড়াইয়ের মুখ ঢেকে ২০-৩০ মিনিট দমে বসিয়ে রাখুন। তারপর আধঘণ্টা পরে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।