বাংলা হান্ট ডেস্ক: গুরুত্বপূর্ণ নথি বললেই সবার আগে মাথায় আসে, আধার কার্ড ও ভোটার কার্ডের কথা। এইগুলো একটি ব্যক্তির পরিচয় পত্র হিসেবে কাজ করে থাকে। তবে এবার আর্থিক বিচারের ক্ষেত্রে যদি পরিচয়পত্রের কথা বলা হয় তাহলে সবার আগে আসবে প্যান কার্ডের কথা (Pan Card)। তবে এই নথিগুলো না থাকলেও দরকারির বিভিন্ন কাজ আটকে যেতে পারে। কিন্তু এবার প্যান কার্ডের নিয়মে বেশ কিছু বদল নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে তথ্য জেনে নিন।
নির্দিষ্ট লেনদেনে আর বাধ্যতামূলক নয় PAN Card (Pan Card)
জানা গিয়েছে একজন ব্যক্তি একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট রাখতে পারেন। সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এর উপর এই নজর রাখার জন্য প্যান কার্ড থাকে (Pan Card)। এই প্যান কার্ড দিয়ে একজন ব্যক্তি সমস্ত ব্যাংকের লেনদেনের সম্পর্কে জানা যায়।

আরও পড়ুন: রেলগেটের যন্ত্রণার দিন শেষ! জলপাইগুড়িতে তৈরি হবে জোড়া ফ্লাইওভার, সিদ্ধান্ত রেলের
যেকোনো অবৈধ লেনদেন সেই ব্যক্তি করছে কিনা। অথবা কর ফাঁকি দিচ্ছে কিনা। এই সমস্ত তথ্য জানা খুব সহজ। এই কারণে অনেক জায়গায় টাকা লেনদেনের সময় প্যান কার্ড যাওয়া হয়ে থাকে।
তবে এবার থেকে এই সাতটি লেনদেনের ক্ষেত্রে আর প্যান কার্ড প্রয়োজন হবে না। নিচে এই বিষয়ে বিস্তারিত বলা হল।
১) আগে ব্যাঙ্কে ৫০,০০০ টাকার বেশি জমা করলে প্যান কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। এখন সেই নিয়ম শিথিল করা হয়েছে।
২) আগে এক বছরে আড়াই লক্ষ টাকার নগদ লেনদেন করলে, তা আয়কর বিভাগে জানাতে হত।
৩) এখন সেই সীমা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে।
৪) আগে সম্পত্তি কেনা-বেচার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের জন্য প্যান কার্ডের প্রয়োজন হত। এখন সেই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে।
৫) বিদেশ ভ্রমণের খরচ করার ক্ষেত্রে প্রতিটি লেনদেনে প্যান কার্ড দেখানোর নিয়মটি তুলে দেওয়া হয়েছে।
৬) নতুন নিয়ম অনুযায়ী, আপনি ২ লক্ষ টাকার বেশি লেনদেন করলেই কেবল প্যান বিধি অনুসারে আপনার উপর নজরদারি করা হবে।
৭)রেস্তোরাঁয় খাবারের বিল দেওয়ার সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে (Pan Card)।













