সময়সীমা বেঁধে দিল কেন্দ্র, দ্রুত এই কাজ না সারলে বিচ্ছিন্ন হয়ে যাবে LPG সংযোগ

Published on:

Published on:

LPG Cylinder rising sparkg growing concern check out the new rates
Follow

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মাঝেই এলপিজি সঙ্কট মাথাচাড়া দিয়ে ওঠে দেশে। এমতাবস্থায় এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। এবার এলপিজি গ্রাহকদের জন্য এল বড় আপডেট। দ্রুত সারেন্ডার করতে হবে এলপিজি সিলিন্ডার। অন্যথায় পড়তে হতে পারে বড়সড় শাস্তির মুখে।

এলপিজি (LPG) সংযোগ নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের

দেশে যাতে এলপিজি সঙ্কট না দেখা দেয় তার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও গ্রাহকের কাছে পিএনজি এবং এলপিজি কানেকশন একসঙ্গে থাকতে পারে না। যাদের পিএনজি কানেকশন রয়েছে, তাদের এলপিজি কানেকশন সারেন্ডার করতে হবে।

Central government big order about lpg

সময়সীমা দিয়েছে কেন্দ্র: এর আগেও গ্রাহকদের পিএনজি থাকলে এলপিজি সংযোগ সারেন্ডার করতে বলা হয়েছে। এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কেন্দ্র। আগামী ৩০ জুনের মধ্যে এলপিজি কানেকশন সারেন্ডার করতে হবে পিএনজি গ্রাহকদের। অন্যথায় তাদের এলপিজি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

আরও পড়ুন : যানজটের চিন্তা শেষ, কলকাতা স্টেশন থেকে জুড়ছে করুণাময়ী, নতুন মেট্রো রুটের পরিকল্পনা

কেন এই নির্দেশ: কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যেখানে পিএনজি সংযোগ নেই সেখানে এলপিজি (LPG) সরবরাহ পৌঁছে দেওয়ার জন্য এবং পিএনজির ব্যবহার বৃদ্ধির উপরে জোর দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : লক্ষ লক্ষ টাকা তোলাবাজি-হুমকির অভিযোগ, অবশেষে গ্রেফতার স্বরূপ বিশ্বাস

যেখানে পিএনজি সরবরাহ রয়েছে, সেখানে এলপিজি সংযোগ ছেড়ে পিএনজি সংযোগ গ্রহণ করার উপরে জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ২৫ মে-র পর থেকে যারা পিএনজি পরিষেবা পাচ্ছেন, তাদের ৩০ দিনের মধ্যে বন্ধ করতে হবে এলপিজি পরিষেবা।