বাংলাহান্ট ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) বড় ঘোষণার দিকে আজ তাকিয়ে আমজনতা। বেড়ে যেতে পারে পার্সোনাল লোন, কার লোন বা হোম লোন। রেপো রেট নিয়ে আজ হতে পারে আরবিআই এর বড় ঘোষণা। তিন দিনের মানিটারি পলিসি কমিটির বৈঠকের পর আজই এ বিষয়ে ঘোষণা হওয়ার কথা রয়েছে। যদি রেপো রেট বাড়ে, তবে লোনের বোঝাও বেড়ে যেতে পারে সাধারণ মানুষের।
রেপো রেট নিয়ে ঘোষণা আরবিআই (Reserve Bank of India) এর
আজই মানিটারি পলিসি কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে ঘোষণা করবেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে ক্রুড তেলের মূল্যবৃদ্ধি থেকে টাকার পতন, এই পরিস্থিতিতে রেপো রেটে কী পরিবর্তন হয় সেটাই এখন আলোচনার বিষয়। কী কী নির্ভর করছে রেপো রেটের উপরে? রেপো রেট বাড়লে কী হবে?

কী নির্ভর করে রেপো রেটের উপর: উল্লেখ্য, রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলিও সুদের হার বাড়াতে বাধ্য হবে। হোম লোন, কার লোন থেকে পার্সোনাল লোনের ইএমআই বেড়ে যাবে অনেকটা। আগের মানিটারি পলিসি কমিটির বৈঠকে অবশ্য রেপো রেট অপরিবর্তিত ছিল। গত বছরের ফেব্রুয়ারি মাসে ১২৫ বেসিস কমিয়েছিল আরবিআই।
আরও পড়ুন : সময়সীমা বেঁধে দিল কেন্দ্র, দ্রুত এই কাজ না সারলে বিচ্ছিন্ন হয়ে যাবে LPG সংযোগ
কত থাকছে রেপো রেট: এবারের পরিস্থিতি অন্যরকম। মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে ক্রুড তেলের মূল্যবৃদ্ধি লাগামহীন। ভারতেও পরপর পেট্রোল ডিজেলের দাম। এমনকি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বৃদ্ধি পেয়েছে। তবে এবারও বড় স্বস্তি দিয়ে রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিতই রাখল আরবিআই (Reserve Bank of India)।
আরও পড়ুন : লক্ষ লক্ষ টাকা তোলাবাজি-হুমকির অভিযোগ, অবশেষে গ্রেফতার স্বরূপ বিশ্বাস
উল্লেখ্য, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সুদের হার নির্ধারণ করা আরবিআই এর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। গত এপ্রিল মাসে শেষ রিভিউ বৈঠকে আরবিআই জানিয়েছিল, ২০২৭ অর্থবর্ষে ভারতের আর্থিক প্রবৃদ্ধি হার ৬.৯ শতাংশ হতে পারে। অন্যদিকে মুদ্রাস্ফীতির হার থাকবে ৪.৬ শতাংশ।













