বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিজেপি সরকার এনেছে ‘অন্নপূর্ণা যোজনা’ বা অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে ‘যোগ্য’ মহিলাদের মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢোকা শুরু হয়ে গেছে মহিলাদের অ্যাকাউন্টে। কিন্তু অনেকেই এখনও কোনো টাকাই পাননি।
অন্নপূর্ণা যোজনার টাকা কতদিনের মধ্যে মিলবে? Annapurna Yojana
প্রথম দফায় মহিলাদের অ্যাকাউন্টে ১৫০০ বা ৩০০০ টাকা করে ঢুকতে শুরু হয়ে গিয়েছে। পুরোনোরা টাকা পাচ্ছেন, আবার নতুন করে চলছে আবেদন। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করার সুবিধা দেওয়া হয়েছে আবেদনকারীদের। যারা এখনও পর্যন্ত নতুন ফর্ম ফিলআপ করে উঠতে পারেননি, তাঁদের কত টাকা পাবেন, তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে।
নতুন আবেদনকারীদের প্রশ্ন, ফর্ম জমা দেওয়ার ঠিক কত দিন পর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে? এই বিষয়ে সম্প্রতি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আবেদন করার পর যোগ্যদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। একাধিক সূত্র বলছে, নতুন আবেদনকারীদের ক্ষেত্রে সমস্ত কাগজপত্র জমা পড়ার পর যাচাইকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে মাত্র ৭ থেকে ৮ দিনের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ঢুকবে চেক করতে https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে নিন। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে।
এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন। Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন এ Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশন নির্বাচন করতে হবে।

আরও পড়ুন: ৪৮০০ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে! এবার আরও ৮৩৬ জনকে নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
এরপর Enter Value-তে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাশাপাশি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারবেন। অফলাইনের ক্ষেত্রে আবেদনকারীকে স্থানীয় ব্লক অফিস বা পুরসভা অফিসে গিয়ে আবেদন গ্রহণের রসিদ দেখিয়ে এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে।













