বাংলা হান্ট ডেস্ক: একঘেয়ে রান্না খেয়ে আপনিও কী বিরক্তি লাগছে। আপনিও চাইছেন স্বাদ পরিবর্তন করতে। তাহলে আজকের রেসিপি আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন গন্ধরাজ বিয়ে মেটে। প্রণালী রইল (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু গন্ধরাজ মেটে (Recipe)
বাড়িতে যদি মাংস নিয়ে এসে থাকে তার পাশাপাশি নিয়ে আসে অনেকে মেটে। এবার বাড়িতে মেটে যদি নিয়ে আসা হয় তাহলে এই দিয়ে বানিয়ে ফেলতে পারেন ভিন্ন স্বাদের এই রেসিপিটি (Recipe))।

আরও পড়ুন: আটার বদলে গম বিলি নিয়ে অভিযোগ, সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ
উপকরণ:
১ চা চামচ গন্ধরাজ লেবুর রস
এক চিমটে গন্ধরাজ লেবুর খোসার নির্যাস বা জ়েস্ট
২৫০ গ্রাম মেটে
৩ টেবিল চামচ সর্ষের তেল
২টি মাঝারি আকারের পেঁয়াজ (বেরেস্তার মতো কাটা)
২ চা চামচ রসুনবাটা
দেড় চা চামচ আদাবাটা
১ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ গোলমরিচগুঁড়ো
এক চিমটে গোটা গোলমরিচ
১ চামচ চিনি
এক চিমটে এলাচ আর দারচিনির গুঁড়ো
স্বাদমতো নুন
প্রণালী: প্রথমেই মেটের টুকরোগুলিকে ম্যারিনেট করে রেখে দিতে হবে ১৫-২০ মিনিট। ম্যারিনেশনের জন্য আধ চা চামচ রসুনবাটা, আধ চামচ আদাবাটা নুন, হলুদ দি ভালোভাবে মেখে রাখুন। একটি কড়াইয়ে অল্প তেল গরম তাতে পেয়াঁজ ভেজে নিতে হবে বেরেস্তার মতো। পেঁয়াজ বাদামি হয়ে গেলে তাতে ১ চামচ আদাবাটা, ২ চামচ রসুনবাটা, গোটা গোলমরিচ এবং খুব সামান্য জল মিশিয়ে দিতে হবে। কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মেটে ঢেলে দিন কড়াইয়ে। প্রয়োজন মতো নুন দিয়ে দিতে পারেন। সঙ্গে চিনি দিতে হবে রঙের জন্য। মাঝারি আঁচে ঢাকা দিয়ে রেখে দিন ১৫ মিনিট। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













