উত্তর-পূর্ব সফর এবার আরও সহজ, বাড়ানো হল কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেনের পরিষেবা

Published on:

Published on:

Indian Railways journey to Dibrugarh made easier special train services increased
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমের ছুটিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতার ডিব্রুগড় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railways)। এই অতিরিক্ত ট্রেনগুলোই চলার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন গুলি। জেনে নিন এই ট্রেনের সময়সূচী।

ডিব্রুগড় যাত্রা আরও সহজ, বাড়ল স্পেশাল ট্রেনের পরিষেবা (Indian Railways)

পূর্ব রেলের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে কলকাতা-ডিব্রুগড়-কলকাতা স্পেশাল ট্রেনটি পূর্ব নির্ধারিত রুট, স্টপেজ। সময়সূচি জেনে নিন (Indian Railways)।

Indian Railways journey to Dibrugarh made easier special train services increased আরও পড়ুন: আজ থেকেই শুরু করুন সঞ্চয়, মাসে ৩,৫০০ টাকায় ৫ বছরে কত টাকা হবে দেখুন

যেখানে ট্রেন নাম্বার ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেনটি ৮ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রতি সোমবার কলকাতা থেকে মধ্যরাত ২:৩০ মিনিটে কলকাতা থেকে যাত্রা শুরু করবে। এক্ষেত্রে স্পেশাল এই ট্রেন এক‌ই দিনে সকাল ৯:১০ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছে ৯:২০ মিনিটে ছাড়বে।

অপরদিকে ট্রেন নাম্বার ০৫৯৩২ ডিব্রুগড়-কলকাতা স্পেশাল ট্রেনটি আগামী ৬ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রতি শনিবার ডিব্রুগড় থেকে সন্ধ্যা ৫ টায় যাত্রা শুরু করবে। পরের দিন সন্ধ্যা ৫: ১০ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে ৫: ১২ মিনিটে ছাড়বে।রেলের এই সিদ্ধান্তে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কলকাতা ও পূর্ব ভারতের যাত্রীদের যাতায়াতে বাড়তি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

তবে গরমের ছুটির মরশুমে দীর্ঘপথের যাত্রীদের চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি এই ট্রেন গুলি চালানোর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।