LPG পরিষেবায় কড়াকড়ি, এই নিয়মগুলি না মানলে মিলবে না গ্যাস সিলিন্ডার

Published on:

Published on:

LPG Cylinder you won't get an if you don't follow these 5 rules
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে সঙ্কটের জেরে দেশে তৈরি হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্ক। বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম। সেই সঙ্গে দেশের একাংশে শুরু হয়ে গিয়েছে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি। তাই প্রতারণা ঠেকাতে এবার এক নতুন পদক্ষেপ নিয়েছে বিভিন্ন গ্যাস সংস্থাগুলি।

এই ৫ নিয়ম না মানলে মিলবে না LPG সিলিন্ডার (LPG Cylinder)

১) ওটিপি ভেরিফিকেশন: আগে এই নিয়ম চালু ছিল না। তবে এখন এই নিয়ম নিয়ে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ এখন থেকে সিলিন্ডার ডেলিভারির সময় ওটিপি দেওয়া বাধ্যতামূলক। গ্যাস বুকিং এর সময় মোবাইলে চলে আসবে সেই ওটিপি। ওটিপি না দিলে আপনি কোনভাবেই গ্যাস পাবেন না (LPG Cylinder)।

LPG Cylinder you won't get an if you don't follow these 5 rules

আরও পড়ুন: উত্তর-পূর্ব সফর এবার আরও সহজ, বাড়ানো হল কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেনের পরিষেবা

২) বুকিং নিয়ে বড় নিয়ম: এবার থেকে বুকিং করতে গেলে শহরের বসবাসকারী গ্রাহকদের ২৫ দিন আগে গ্যাস বুক করতে পারবেন না। আর এই নিয়ম মেনে চলতে হবে সকলকে। অন্যদিকে গ্রামাঞ্চলের ক্ষেত্রে নিয়মটা কিছুটা পরিবর্তন। সেখানে ৪৫ দিন আগে গ্যাস বুক করতে হবে।

৩) ই-কেওয়াইসি : গ্যাস পাওয়া জন্য ই কেওয়াইসি করা একান্ত পরিমাণেই প্রয়োজন। নাহলে গ্যাস পাবেন না আপনি। এই ক্ষেত্রে আপনাকে আঙ্গুলের ছাপ বা চোখের মনি স্ক্যান করে এই ই কেওয়াইসি করাতে হবে।

৪) মোবাইল নম্বর আপডেট: আপনার অবশ্যই মোবাইল নম্বর থেকে আপডেট রাখতে হবে। তা না হলে আপনি গ্যাস পাবেন না। অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে গ্যাস বুক করছেন সেটি সব সময় অ্যাক্টটিভ রাখতে হবে।

৫) একই ঠিকানায় একাধিক কানেকশন: একই ঠিকানায় অনেকগুলি কানেকশন থাকলেই বিপদ। এমন সব ঠিকানার তালিকা তৈরি করে ফেলছে তেল কোম্পানিগুলি। সেখানে গিয়ে হবে ভেরিফিকেশন। সেখানে কোন জালিয়াতি প্রমাণ বলে কানেকশন কেটে দেওয়া হবে (LPG Cylinder)।