ঘরে বসেই জানুন আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন কি না, স্টেপ বাই স্টেপ জেনে নিন নিয়ম

Published on:

Published on:

Ayushman Bharat beneficiaries check list from the comfort of your home
Follow

বাংলা হান্ট ডেস্ক: একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। সোমবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে  স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এই প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনা ব্যয়ে চিকিৎসা পাওয়া যাবে। আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা, অথচ কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।

ঘরে বসেই চেক করুন আয়ুষ্মান ভারতের সুবিধাভোগীদের তালিকা (Ayushman Bharat)

মুখ্যমন্ত্রী জানান , “এই স্কিমের আওতায় থাকা প্রায় সাড়ে ৬ কোটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা ব্যয়ে চিকিৎসা পাবেন। প্রথম দিন থেকেই পুরনো রোগের কভারেজ পাওয়া যাবে। এর আওতায় রয়েছে বাংলা সহ গোটা দেশের প্রায় ৩৬ হাজার সরকারি এবং বেসরকারি হাসপাতাল” (Ayushman Bharat)।

=

আরও পড়ুন: কলকাতা স্টেশনও মেট্রোর আওতায়? সম্ভাব্য রুট নিয়ে উৎসাহ যাত্রী মহলে

এছাড়াও এই স্কিমের আওতায় আপনি আছেন কি না তার জানার জন্য আপনাকে ছুটতে হত বিডিও অফিস, পঞ্চায়েত বা পুরসভাতে। কিন্তু এখন সরকার এই সুবিধাটি সম্পূর্ণ অনলাইন করে দিয়েছে। অর্থাৎ, আপনি ঘরে বসেই জানতে পারবেন যে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কিনা।

এর জন্য আপনাকে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in-এ যেতে হবে।এরপর আপনি স্ক্রিনের উপরের ডানদিকে ‘আমি কি যোগ্য’ অপশনটি দেখতে পাবেন, যেটিতে আপনাকে ক্লিক করতে হবে। আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং তারপর ফোনে প্রাপ্ত ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিয়ে লগইন করতে হবে।

আপনাকে স্ক্রিনে প্রকল্পের নাম, আপনার রাজ্যের নাম, উপ-প্রকল্পের নাম, জেলার নাম, আধার নম্বর এবং পরিবারের কোনো সদস্যের নাম অথবা রেশন কার্ড নম্বর লিখতে হবে। এরপর আধার দিয়ে সিস্টেমটি আবার ভেরিফাই করতে হবে এবং এর সাথে স্ক্রিনে আসা ক্যাপচাটিও পূরণ করতে হবে।

এই সিস্টেমটি আপনাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জানিয়ে দেবে যে আপনার নাম এই স্কিম তালিকায় আছে কি না। আপনি যোগ্য হলে, আপনার নাম এবং পরিবারের অন্যান্য যোগ্য সদস্যদের বিবরণ স্ক্রিনে দেখা যাবে (Ayushman Bharat)।