বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক গবেষণা বিভাগের একটি রিপোর্টে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) সাম্প্রতিক পদক্ষেপগুলি চলতি অর্থবর্ষে ভারতকে ৫৫-৬৫ বিলিয়ন ডলারের মূলধন আকর্ষণ করতে এবং রুপিকে স্থিতিশীল করার পাশাপাশি দেশের লেনদেনের ভারসাম্যকে সারপ্লাসে আনার ক্ষেত্রে সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে। ইকোর্যাপ রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্কের ফেব্রুয়ারি এবং জুন ২০২৬-এর পদক্ষেপগুলিকে রুপির স্থিতিশীলতা, অভ্যন্তরীণ বন্ড বাজার শক্তিশালীকরণ এবং আরও স্থিতিশীল বিদেশি পুঁজি আকর্ষণ সহ বৈদেশিক ফান্ডিংয়ের ওপর থাকা প্রতিবন্ধকতা শিথিল করার একটি সমন্বিত প্রচেষ্টা হিসাবে দেখা উচিত।
একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে RBI (Reserve Bank of India):
জানিয়ে রাখি যে, বিদেশি পুঁজি আকর্ষণ করতে এবং দেশের লেনদেনের ভারসাম্য শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাঙ্ক তথা RBI একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে সরকারি সেক্টরের উদ্যোগগুলির বাহ্যিক বাণিজ্যিক ঋণ (ECB) উৎসাহিত করার জন্য সহজ শর্তে বৈদেশিক মুদ্রা বিনিময় হারের সোয়াপ সুবিধা প্রদান। RBI ব্যাঙ্কগুলিকে নতুন ৩ থেকে ৫ বছর মেয়াদী ফরেন কারেন্সি ননরেসিডেন্ট (ব্যাঙ্ক) অ্যাকাউন্ট (FCNR) আমানত সংগ্রহের জন্যও অনুরূপ সুবিধা প্রদান করেছে।

কত ডলার আসতে পারে: SBI-এর রিপোর্ট অনুসারে, বাহ্যিক বাণিজ্যিক ঋণ সংক্রান্ত ফেব্রুয়ারির পদক্ষেপগুলি কাঠামোগত ও বাজারগত পরিস্থিতি মোকাবিলার জন্য নেওয়া হয়েছিল। অন্যদিকে জুনের পদক্ষেপগুলির লক্ষ্য ছিল অভ্যন্তরীণ সুদের হার না বাড়িয়ে বৈদেশিক মুদ্রার প্রবাহ আকর্ষণ করা এবং রুপিকে শক্তিশালী করা।
আরও পড়ুন: গ্রাহকদের ঝটকা দিয়ে বড় সিদ্ধান্ত নিল HDFC ব্যাঙ্ক! ফের টান পড়বে পকেটে
রিপোর্টে বলা হয়েছে যে, প্রায় ৫৫-৬৫ বিলিয়ন ডলারের প্রবাহ নিশ্চিত করবে যে ২০২৬-২৭ অর্থবর্ষে ব্যাঙ্কিং ব্যবস্থায় আমানতের বৃদ্ধি প্রায় ১৪.৫-১৫ শতাংশে উন্নীত হতে পারে। যেখানে আনুমানিক ঋণ বৃদ্ধি হল ১৬ শতাংশ।
আরও পড়ুন: ভারত, পাকিস্তান থেকে চিন… পারমাণবিক অস্ত্রের জন্য কত খরচ করছে দেশগুলি? সামনে এল রিপোর্ট
কী পদক্ষেপ নেওয়া হয়েছে: রিপোর্ট অনুসারে, এর অর্থ হবে যে নিয়ন্ত্রক শিথিলতাগুলি সমন্বয় করার পর, ঋণ-আমানতের ব্যবধান প্রায় ১ লক্ষ কোটি টাকা কমে আসবে এবং সুদের হারের কাঠামো আরও হ্রাস পাবে। ডলারের বিপরীতে রুপির পতন রোধ করতে RBI নতুন FCNR(B) আমানতের জন্য একটি মার্কিন ডলার-রুপি বৈদেশিক মুদ্রা বিনিময় সুবিধা চালু করেছে। এই আমানতগুলির মেয়াদ সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ৫ বছর হবে। এই সুবিধাটি গত সোমবার থেকে কার্যকর হয়েছে এবং ২০২৬ সালের ১৬ অক্টোবর পর্যন্ত চালু থাকবে।













