অন্নপূর্ণা যোজনার টাকা পেতে কতদিন লাগবে? আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট জানুন

Published on:

Published on:

Annapurna Bhandar how long will it take to receive the 3,000 rupees
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি মতো শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন ৫০ লক্ষ মহিলার হাতে তুলে দেওয়া হয়েছে ৩০০০ টাকা।গত ৩ জুন থেকে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু হয়েছিল।

নতুন ফর্ম ফিল-আপের পর কতদিনে মিলবে ৩০০০ টাকা? (Annapurna Bhandar)

অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন অনেকেই। তবে শনিবার থেকে সেইসব সমস্যা দূর হয়েছে। এখন অত্যন্ত সহজেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা যাচ্ছে।

Annapurna Bhandar how long will it take to receive the 3,000 rupees

আরও পড়ুন: গ্যাসের দামে ফের ধাক্কা, কলকাতায় ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের দর কত জানেন?

অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারীকে মহিলা হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। স্থায়ী সরকারি কর্মচারী হওয়া যাবে না। সরকারি বেতন বা পেনশনভোগী হওয়া যাবে না। এছাড়াও অনলাইনে এই সরকারি প্রকল্পে আবেদন করতে হলে ইচ্ছুক আবেদনকারীকে প্রথমে https://socialsecurity.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।

এরপর ‘সিটিজেন/ফ্যামিলি লগ ইন’ অপশনে ক্লিক করে নিজের জেলা ও মোবাইল নম্বর দিতে হবে। এই তথ্য দিলেই আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পর স্ক্রিনে অন্নপূর্ণা যোজনার ফর্ম চলে আসবে।

অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar)টাকা পেতে গেলে ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক। টাকা পেতে গেলে সংশ্লিষ্ট মহিলার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। তবে যারা নতুন ফর্ম ফিলআপ করছেন, তাঁদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি জানিয়েছেন অনেকেই। সরকারের পক্ষ থেকে লোক যাবে বাড়ি বাড়ি, তারাই আবেদনপত্র ভরতে সাহায্য করবেন, শুধু নথি সঠিক থাকলেই টাকা পাবেন। আর সব ঠিক থাকলে  ৭-৮ দিনের মধ্যে টাকা ঢুকে যাবে।