গরমের দাপটে ইতি! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণের সতর্কতা, আগামীকালের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather of rain and a drop in temperature across forecast
Follow

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বর্ষা ও পূর্ব দুর্যোগের জোরালো প্রভাব দেখা দিতে শুরু করেছে। কলকাতা সহ একাধিক জেলায় আকাশ কালো করে নামে বৃষ্টি। আর এই বৃষ্টির ফলে বেশ কিছুটা কমেছে তাপমাত্রা বঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর, এই বিষয়ে জানিয়েছে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ ও উত্তর পশ্চিম বিহারের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে সমগ্র বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

একই সঙ্গে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরো অগ্রগতির জন্য পরিবেশ ক্রমশ অনুকূল হয়ে উঠেছে। আর শুধুমাত্র এই পরিবেশ যে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রয়েছে তা নয়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে।

South Bengal Weather of rain and a drop in temperature across forecast

আরও পড়ুন: মুরগির একঘেয়ে ঝোল নয়, এবার পাতে থাকুক লোভনীয় রুবি চিকেন, প্রণালী রইল

এছাড়াও, দু এক জ্বেলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর আগামী সাত দিন এমনটাই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাবাস দিয়েছে হাওয়া অফিস।

যার মধ্যে রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি অপরদিকে উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও প্রবল হতে চলেছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি রয়েছে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।