হু হু করে বাড়ছে চাহিদা, ডিম টাটকা নাকি পচা বুঝবেন কীভাবে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সর্বত্র চর্চায় এখন পচা ডিম (Egg)। বিভিন্ন জায়গায় ডিম হামলার মুখে পড়ছেন তৃণমূলের নেতা মন্ত্রী সাংসদরা। বাজারে নাকি পচা ডিমের চাহিদাও বেড়েছে বলে দাবি করছেন বিক্রেতারা। কিন্তু তাই বলে অমলেট খাওয়ার আশায় বাজার থেকে ডিম কিনে এনে যদি দেখেন সেটা পচা, তবে কি আর মাথা ঠাণ্ডা রাখা যায়?

ডিম (Egg) পচা কিনা কীভাবে বুঝবেন?

কোনও অসৎ বিক্রেতাও রয়েছেন যারা ঠকিয়ে পচা ডিম গছিয়ে দেন ক্রেতাদের। এভাবে ঠকতে না চাইলে জেনে রাখুন কিছু সহজ ট্রিকস যাতে কেনার আগেই বুঝে যাবেন ডিম ভালো নাকি পচা?

How to check egg is rotten or not

জেনে রাখুন টোটকা: ডিম কেনার আগে কানের সামনে নিয়ে গিয়ে ঝাঁকান। ডিমের মধ্যে ছলাত ছলাত শব্দ হলে ডিমটি পচা। একটি জল ভরা পাত্রে ডিমটি ভাসিয়ে দিন। ডিম যদি জলে ডুবে যায় এবং জলের নীচে শুয়ে থাকে, তবে সেটি নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। কিন্তু ডিমটি যদি জলের তলায় সোজাসুজি দাঁড়িয়ে থাকে তবে তা পচা নয়, কিন্তু তাতে কিছু সমস্যা রয়েছে। এমন ডিম না খাওয়ারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন : বৃষ্টি শুরু হতে না হতেই ডালে পোকার উৎপাত, রইল কিছু ঘরোয়া টোটকা

কুসুম দেখে বুঝুন: ডিম (Egg) জলের উপরে ভেসে থাকলে তা পচে গিয়েছে। পচা ডিমে থাকে হাইড্রোজেন সালফাইড গ্যাস। তাই তা হালকা হয়ে জলের উপর ভাসতে থাকে। ডিম সেদ্ধ করে খোসা ছাড়ানোর পর কুসুমের রঙ দেখে নিন। যদি তা হলুদ রঙের হয় তবে ডিমটি টাটকা। আর যদি কুসুমে সবুজ বা অন্য রঙ থাকে তবে তা ফেলে দিন।

আরও পড়ুন : এই ‘ছোট্ট’ ভুলেই হতে পারে নাম বাতিল? নতুন করে আবেদনের সুযোগ মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারে?

পচা ডিম শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। পচা ডিমে প্রচুর পরিমাণে সালমোনেলা এবং ই কোলাই ব্যাকটেরিয়া জন্মায়। তাই ডিম কেনার আগে বারেবারে পরীক্ষা করে নেওয়াই ভালো।