ট্রেনই অন্য শহরে পৌঁছে দেবে বাইক-স্কুটি, খরচ কত, নথিপত্রই বা কী কী প্রয়োজন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কর্মসূত্রে বা বিভিন্ন কারণে শহর বদলানোর দরকার পড়ে অনেকের। এক শহর থেকে আরেক শহরে ট্রান্সফার হওয়ার সময় সবথেকে বড় চিন্তায় পড়তে হয় যে জিনিসটা নিয়ে সেটা হল দু চাকা গাড়ি। বাইক বা স্কুটি কি ট্রেনে (Indian Railways) তোলা যায়? হ্যাঁ, ট্রেনেই পার্সেল করে পাঠাতে পারেন প্রিয় দু চাকা গাড়ি। এর নিয়ম কী, কী কী নথিপত্র লাগে, খরচই বা কত সবটা রইল প্রতিবেদনে।

ট্রেনে (Indian Railways) করেও পাঠানো যায় বাইক বা স্কুটি

ট্রেনে করেও পার্সেল হিসেবে পাঠানো যায় বাইক বা স্কুটি। এর জন্য প্রথমে এমন একটি স্টেশনে যেতে হবে যেখানে পার্সেল বুকিংয়ের সুবিধা রয়েছে। পার্সেল বুকিং অফিস থেকে সংগ্রহ করুন বাইকের শিপিং ফর্ম। এই ফর্মূ থাকবে বাইক মালিকের তথ্য, গন্তব্য স্টেশন, মোবাইল নম্বর সহ বাইকের অন্যান্য বিবরণ। এরপর বাইকটির ওজন পরিমাপ করা হবে।

How to deliver bike or scooty in Indian Railways train

কোন কোন বিষয় নজর: মূলত ওজন এবং দূরত্বের উপর নির্ভর করে চার্জ নির্ধারণ করা হয়। টাকা দেওয়ার পর রেল কর্তৃপক্ষের তরফে একটি রসিদ দেওয়া হবে যা নিজের কাছে রাখতে হবে। দু চাকার ক্ষেত্রে রেলের কিছু নিয়ম রয়েছে যা মেনে চলতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পেট্রোল না থাকে বাইকে। ট্যাঙ্ক খালি রাখতে হবে। খুলে রাখতে পারেন সাইড মিরর। বাইকটি ভালো করে প্যাকিং করাতে হবে। হ্যান্ডল এবং বডি ঢেকে দিতে হবে।

আরও পড়ুন : ভেতরে নরম, বাইরে মুচমুচে, তেল ছাড়াই স্বাস্থ্যকর পরোটা ভাজুন এভাবে

কী কী নথি লাগে: স্টেশনেই (Indian Railways) রয়েছে প্যাকিং এজেন্সি। প্যাকিং করাতে খরচ হতে পারে সাধারণত ৩০০-৬০০ টাকা। তবে এই খরচ সাধারণত নির্ভর করে বাইকের আকার এবং প্যাকিংয়ের মানের উপর। বেশ কিছু নথিপত্র লাগে বাইক পাঠানোর ক্ষেত্রে। আধার কার্ড, বাইকের RC, বৈধ বিমা এবং সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে। বাইক অন্য কারোর নামে থাকলে মূল কাগজপত্র বা অনুমোদিত অনুমতির প্রয়োজন হতে পারে। পার্সেল ডেলিভারির ক্ষেত্রে সাধারণত দূরত্ব এবং বাইকের ওজনের উপর নির্ভর করে ভাড়া। এর মধ্যেই থাকে পার্সেল চার্জ, প্যাকিং সহ অন্যান্য ফি। এছাড়াও ট্রেনটি এক্সপ্রেস নাকি অন্য ধরণের তার উপরেও নির্ভর করে চার্জ।

আরও পড়ুন : রবিবার মেট্রো পরিষেবায় বড় বদল, ব্লু-গ্রিন লাইনে প্রথম মেট্রো কখন?

উল্লেখ্য, বাইকটি গন্তব্য স্টেশনে এসে পৌঁছালে সেখান থেকে সময়মতো বাইকটি নিয়ে যেতে হবে। রেলের রসিদ দেখালে বাইক হস্তান্তর করা হবে। ছয় দিনের বেশি যদি স্টেশনে বাইক পড়ে থাকে তবে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে।