বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে (Brazil vs Morocco) খেলতে নামার আগে জোর ধাক্কা খেয়েছে ব্রাজিল (Brazil)। একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে যে মহাতারকা নেইমারকে (Neymar) ছাড়াই এই ম্যাচে দল নামাতে হবে ব্রাজিল কোচ কার্লো আনসেলত্তিকে। শুধুমাত্র ১৪ ই জুন ভারতীয় সময় ভোর ৩.৩০ মিনিটে নাগাদ আয়োজিত হতে চলা সাম্বা ব্রিগেডের প্রথম ম্যাচেই নয়, আগামী শনিবার হাইতির বিরুদ্ধে ম্যাচেও অনিশ্চিত ব্রাজিলিয়ান মহাতারকা।
নিজেদের প্রথম ম্যাচের আগে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনসেলত্তি সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন, “আশা করা হচ্ছে যে তিনি (নেইমার) দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আগামী সপ্তাহে দলের সাথে যোগ দেবেন। আমরা যখন নেইমারকে দলে ডাকি, তখন কেবলমাত্র তাঁর অসাধারণ প্রতিভাবান ফুটবল গুণের জন্য নয়, বরং তাঁর অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের সামনে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তার জন্যও তাঁকে দলে জায়গা দেওয়া হয়েছে। ও খুবই কঠিন পরিশ্রম করছে সুস্থ হয়ে ওঠার জন্য। আশা করছি আগামী সপ্তাহে ও পুরোদমে অনুশীলন শুরু করতে পারবে।”
ব্রাজিলের আসন্ন প্রতিপক্ষ মরক্কো এইমুহূর্তে আফ্রিকার অন্যতম সেরা দল। তাদের সঙ্গে লড়াই একেবারেই সোজা হবে না ব্রাজিলের জন্য। অতীতে বিশ্বকাপে ব্রাজিল আফ্রিকান দলগুলির মুখোমুখি হয়েছে মোট ৮ বার। এর মধ্যে ৭ বারই জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ইয়াসিন বোনোর মতো গোলরক্ষক, আশরাফ হাকিমি ও মাজারাওয়ির মতো আগ্রাসী উইং ব্যাক, ব্রাহিম দিয়াজের মতো তরুণ ফরোয়ার্ড সমৃদ্ধ দলটি এইমুহূর্তে ফিফা ক্রমতালিকায় দশম স্থানে রয়েছে।
আরও পড়ুন: কতটা ফিট নেইমার? ভাঙতে পারবেন পেলের রেকর্ড? বড় আপডেট এলো ব্রাজিলিয়ান শিবির থেকে
ব্রাজিল নিজে এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় ৬ নম্বরে রয়েছে। কিন্তু নেইমারের অনুপস্থিতিতে কার উপর ভরসা করবে তারা? নামী-দামি তারকাদের ভিড়ে ব্রাজিল কোচ কার্লোর হাতে রয়েছে এমন এক তুরূপের তাস যাকে ব্যবহার করে তিনি প্রতিপক্ষকে নাজেহাল করতে পারেন। বিপক্ষ যখন গুটি সাজাবে নেইমার, ভিনিসিয়সদের মতো তারকাদের মাথায় রেখে তখন ১৯ বছর বয়সী এনড্রিকের গতিকে ব্যবহার করে তিনি ব্রাজিলকে পৌঁছে দিতে পারেন বহুকাঙিক্ষত লক্ষ্যে।
আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামলেই ইতিহাস! আর্জেন্টিনার জার্সি গায়ে বড় রেকর্ড গড়তে চলেছেন মেসি
বিয়াল মাদ্রিদে একটি মরশুম কার্লোর কোচিংয়ে খেলেছিলেন তিনি। বেঞ্চ থেকে এসে নিয়মিত গোল করাটা হয়ে দাঁড়িয়েছিল এনড্রিকের অভ্যাস। কিন্তু কার্লো আনসেলোত্তি রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে আর তিনি সুযোগ পাচ্ছিলেন না। ফলে লোনে ফ্রান্সের ক্লাব লিঁও-তে যোগ দেন তিনি। আর ফ্রেঞ্চ লিগে যেন পাখনা মেলে উড়ছেন এই তরুণ ব্রাজিলিয়ান। ১৬ টি লিগের ম্যাচে তিনি করেছেন ৫ গোল ও ৭ টি অ্যাসিস্ট। তার গতির সাথে পাল্লা দি গিয়ে হিমশিম খেয়েছেন লিগের ডিফেন্ডারর বিশ্বকাপেও সাবস্টিটিউট ফুটবলার হিসেবে মাঠে এসে ক্লান্ত ডিফেন্ডারদের গতিতে পরাস্ত করে তিনি হয়ে উঠতে পারেন ব্রাজিলের সেরা গোলমেশিন।














