কলকাতার রাস্তায় চলবে অত্যাধুনিক ট্রাম? বড় ঘোষণা রাজ্যের পরিবহণমন্ত্রীর

Published on:

Published on:

Government of West Bengal plans to start modern tram in Kolkata says transport minister Arjun Singh
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা তো বটেই, রাজ্যের ঐতিহ্যের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ট্রাম। এবার সেই ঐতিহ্য ধরে রাখতেই বড় চিন্তাভাবনা করছে রাজ্য সরকার (Government of West Bengal)। সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কলকাতার রাস্তায় দ্রুতগামী ট্রাম (Modern Tram) চালানোর কথা ভাবা হচ্ছে।

কলকাতার রাস্তায় আধুনিক ট্রাম চালানোর ভাবনা | (Modern Tram)

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী বলেন, “শহর কলকাতার ঐতিহ্য ট্রাম। আমরা চাই ট্রাম যেন চলে। সেই জন্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে শহরের বুকে দ্রুতগামী ট্রাম চালানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে। এই ট্রাম চললে শহরে যানজটের কোনও অসুবিধা থাকবে না”।

আরও পড়ুনঃ জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা! এবার হাইকোর্টেও ধাক্কা খেলেন অভিষেক ঘনিষ্ঠ

ট্রামের পাশাপাশি সরকারি বাস পরিষেবা নিয়েও বড় ঘোষণা করেন মন্ত্রী অর্জুন। তিনি বলেন, কেবলমাত্র ঘোষপাড়া রোড নয়, কল্যাণী এক্সপ্রেসওয়ের সোদপুর মুড়াগাছা টু কল্যাণী এইমস অবধি সরকারি বাস পরিষেবা চালু হবে। একইসঙ্গে কাঁচরাপাড়া-ব্যারাকপুর কোর্ট ও ব্যারাকপুর কোর্ট-এসপ্ল্যানেড অবধিও সরকারি বাস চলাচল করবে। এছাড়া কাঁচরাপাড়া-ব্যারাকপুর ৮৫ নম্বর বাস রুট ফের সচল করা হবে বলে ঘোষণা করেন পরিবহণমন্ত্রী।

সাধারণ মানুষের সুবিধার্থে ব্যারাকপুরে পরিবহণ ও শ্রমমন্ত্রীর কার্যালয়ের উদ্বোধন হয়েছে। নোনা চন্দনপুকুর এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন হয়। এই বিষয়ে অর্জুন বলেন, “শহর-শহরতলি থেকে কলকাতা যেতে হলে প্রায় ২০০ টাকা খরচ লাগে। সেই কারণে নাগরিকদের সুবিধার জন্য এই কার্যালয়ের উদ্বোধন করা হল। এখানে স্থানীয় নেতৃত্ব থাকবে। তাঁরা আমার কাছে সব খবর পাঠিয়ে দেবে”।

Modern tram
অত্যাধুনিক ট্রাম | প্রতীকী ছবি

সম্প্রতি রাজ্যের পরিবহণ দফতরের দায়িত্ব পেয়েছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। এরপর থেকেই রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কোমর বেঁধে নেমে পড়েছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, বর্তমানে রাজ্যে সরকারি বাস প্রয়োজনের তুলনায় কম রয়েছে। ফলে সরকারি বাস পরিষেবা বাড়ানো তাঁর অন্যতম অগ্রাধিকার। এবার কলকাতার ঐতিহ্যের ট্রাম নিয়েও বড় পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী।