বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে জামাইষষ্ঠী চলে এল। এই উৎসব উপলক্ষে বাড়িতে ইলিশ মাছ (Hilsa Fish) আনার ঝোঁক থাকে। তবে এই বছর বাজারে ইলিশের জোগান তুলনামূলকভাবে ভালো হলো উৎসবের চাহি দেয় দাম হয়েছে আকাশ ছোঁয়া। জামাইষষ্ঠীর দিন পকেটের টান পড়েছে অনেকেরই। তবে জামাইষষ্ঠী উপলক্ষে জামাইয়ের পাতে সাধের ইলিশ তুলে দিতে মরিয়া হয়ে উঠেছে শশুর শাশুড়িরা। জেনে নিন জামাইষষ্ঠীর দিন বাজারে বড় ইলিশের দাম কত রয়েছে।
জামাই ষষ্ঠীতে ইলিশে সরগরম বাজার, কত দামে মিলছে বড় মাছ (Hilsa Fish)
এই বিষয়ে মৎস্যজীবী ও ব্যবসায়ীদের দাবি, গতবছরের তুলনায় এই বছর পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো। কারণ কতবার জামাইষষ্ঠীর দিন স্থানীয় ইলিশের অভাব থাকায় মায়ানমার থেকে আমদানি করতে হয়েছিল এই মাছ (Hilsha Fish)।

আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে বাড়তি রেল পরিষেবা, প্রকাশিত হল স্পেশাল ট্রেনের সময়সূচি
তাছাড়া এই বছর ইতিমধ্যে প্রায় ৬০ টন ইলিশ বাজারে এসেছে। গভীর সমুদ্র থেকে অধিকাংশ ট্রলার মাছ নেই উপকূলে ফিরে এসেছি ইতিমধ্যে মূলত জামাইষষ্ঠীর বাজার ধরার লক্ষ্যে। তবে যোগান বাড়লো কমেনি এই মাছের দাম।
জামাইষষ্ঠীর দিন ইলিশ মাছের দাম আরও বেড়ে গিয়েছে। কাকদ্বীপের মাছ ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান, ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১,২০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ ১,৪০০ টাকা এবং ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের দাম পৌঁছেছে ১,৮০০ টাকা কেজিতে।অন্যদিকে, রূপনারায়ণ ও গঙ্গার টাটকা ইলিশের চাহিদা সবচেয়ে বেশি।
পাশাপাশি হলদিয়া ও মহিষাদলের বাজারে এই মাছের নতুন নামই হয়ে গেছে ‘জামাই ইলিশ’। এক কিলো বা তার বেশি ওজনের নদীর ইলিশের দাম দেড় হাজার থেকে দু’হাজার টাকারও বেশি (Hilsa Fish)।

















