পশ্চিমবঙ্গ দিবসেই রাজ্যে নতুন ট্রেনের সূচনা, কোন কোন স্টেশনকে জুড়বে এই পরিষেবা

Published on:

Published on:

Indian Railways a new train as a gift on west bengal day
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ দিবসের দিনেই একটি নতুন ট্রেনের উদ্বোধন হল বহরমপুর স্টেশনে। শনিবার বহরমপুর কোট স্টেশন এ ডিআরএম শিয়ালদহ রাজিব সেক্সেনা, বিধায়ক সুব্রত মৈত্র ও জেলা বিজেপি সভাপতি মহলায় মহাজনসহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই দিন বহরমপুর আজিমগড় লাইনে একটি মেমো ট্রেন উদ্বোধন করা হয় (Indian Railways)।

পশ্চিমবঙ্গ দিবসে নতুন ট্রেনের উপহার, জেনে নিন রুট (Indian Railways)

এই নতুন ট্রেন চালু হওয়ায় বহরমপুর-আজিমগঞ্জ যোগাযোগে যাত্রীরা আজিমগঞ্জ স্টেশন থেকে রামপুরহাট ও হাওড়ার ট্রেন ধরতে অত্যন্ত উপকৃত হবে বলে জানান বিধায়ক সুব্রত মৈত্র। একই সঙ্গে বহরমপুরে ট্রেনের টিকিটের আরও একটি রিজারভেশন কাউন্টার করার দাবি জানান তিনি (Indian Railways)।

Indian Railways a new train as a gift on west bengal day

আরও পড়ুন: ইলিশপ্রেমীদের জন্য বড় সুখবর! মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফিরল স্বস্তি

এছাড়াও, পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবস উপলক্ষে রাজ্যে দুদিনের সফরে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পশ্চিমবঙ্গ দিসব উদযাপনে তারকেশ্বরে সভা করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর সফরের মূল আকর্ষণ হল প্রায় ৫৯০ কোটি টাকা মূল্যের একটি বিশাল রেল পরিকাঠামো সংস্কার প্রকল্প।

যা মূলত এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে, গতিশীলতা বাড়াতে এবং জনকল্যাণের জন্য করতে বিশেষভাবে তৈরি করা হয়েছে (Indian Railways)।