বাংলাহান্ট ডেস্ক : চলছে রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ। বেলা ১২ টায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপ্ন দাশগুপ্ত। চলতি অর্থবর্ষের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। আর সেখানেই সিভিক পুলিশের (Civic Volunteer) বেতন বৃদ্ধি নিয়ে ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নিয়োগ বাড়ছে পুলিশেও।
সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) বেতন বাড়ল
তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল সিভিক ভলান্টিয়ার পদ। আজকের বাজেটে সেই সিভিক পুলিশদের নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বেতন বাড়ছে সিভিক, ভিলেজ পুলিশদের। ২০০০ টাকা বাড়ানো হচ্ছে তাঁদের বেতন। ২০২৬ এর অগাস্ট মাস থেকে তা কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে।

শিক্ষক নিয়োগের ঘোষণা: পুলিশ এবং শিক্ষক নিয়োগ নিয়েও বড় ঘোষণা করা হয়েছে বাজেটে। ৫০ হাজার শিক্ষক নিয়োগের পাশাপাশি ১ লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণা হয়েছে। এর মধ্যে ৩৩ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। রাজ্যের সমস্ত প্রকল্প চালু থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বাজেটে। পাশাপাশি ডিএ নিয়েও বড়সড় স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন : বাজারে মরশুমের প্রথম ইলিশ, কত করে চলছে দাম?
বাড়ল মহার্ঘ্য ভাতা: রাজ্যে বিজেপি সরকার (Civic Volunteer) আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ-র ৪২ শতাংশের ফারাক এবার ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। বাজেটে বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ্য ভাতার উপর আরও ২০ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে হল ৩৮ শতাংশ।
আরও পড়ুন : আসল ইলিশের দামে ‘নকল’ ইলিশ গছিয়ে দিচ্ছে না তো? ফারাক করবেন কীকরে?
১ অক্টোবর থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট বলেছিল, ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার। ২০০৮ থেকে ২০১৯ এর মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। ২০১৬ থেকে ২০১৯ এর মধ্যের বকেয়া ডিএ এবং পে কমিশনের টাকা প্রায় ৩ লক্ষ সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।













