বাংলাহান্ট ডেস্ক : বর্ষা ঢুকে গিয়েছে বাংলায়। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে ইলিশের (Hilsa Fish) মরশুমও। ধীরে ধীরে বড় বড় ইলিশ ঢোকাও শুরু হয়ে গিয়েছে বাজারে। মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা। দক্ষিণ ২৪ পরগণার উপকূলীয় অঞ্চলে ইলিশ বেশি ধরা পড়ছে। ১০০ টনেরও বেশি ইলিশ ঢুকেছে বাজারে। বৃষ্টির মরশুমে খুশির হাওয়া ভোজন রসিকদের মনে।
জালে ধরা পড়ছে ইলিশ (Hilsa Fish)
দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন ঘাট থেকে ডায়মন্ড হারবারের বাজারে এসে পৌঁছেছে প্রায় ১০০ টনের কাছাকাছি ইলিশ। এখান থেকেই কলকাতা সহ অন্যান্য জেলার বাজারগুলিতে যায় মাছ। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমা, রায়দিঘি, সীতারামপুর ঘাটে গত কয়েকদিনে প্রচুর ইলিশ ধরা পড়েছে।

উঠছে ভালো ইলিশ: মৎস্য সংগঠন সূত্রে খবর, গত কয়েক বছরের তুলনায় এবার মরশুমের শুরুতেই ভালো ইলিশ উঠতে শুরু করেছে। সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দামও ওঠানামা করতে শুরু করেছে। তবে ইলিশের সাইজ বড় হওয়ায় ক্রেতাদের মধ্যেও রয়েছে আগ্রহ।
আরও পড়ুন : কোটি কোটি কৃষক পেয়েছেন কিষাণ যোজনার টাকা, কোন ভুলে আটকে যেতে পারে অর্থ?
কী বলছেন মৎস্যজীবীরা: মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘির মতো উপকূলীয় এলাকাগুলি থেকে প্রচুর পরিমাণে ইলিশ (Hilsa Fish) জালে উঠেছে। সেই মাছ দ্রুত ডায়মন্ড হারবারে আনা হচ্ছে। মৎস্যজীবীদের মতে, আবহাওয়ার অনুকূল পরিবেশ এবং সমুদ্রের পরিস্থিতির জন্য এবার মাছ বেশি ধরা পড়েছে।
আরও পড়ুন : ফর্ম তুলতে ব্যাঙ্কে যাবেন? আগামী সপ্তাহে ৪ দিন টানা বন্ধ ব্যাঙ্ক, কবে কবে জেনে রাখুন
এখনও পুরো দমে ইলিশের মরশুম শুরু হয়নি। এখন থেকেই এই হারে ইলিশ মেলায় উচ্ছ্বসিত ক্রেতারাও। ১০০ টন ইলিশ মেলায় দাম কমবে বলে মনে করা হচ্ছে।













