বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি বাংলায় বিজেপি সরকারের (Government of West Bengal) প্রথম বাজেট থেকে হয়েছে একাধিক বড় ঘোষণা। রাজ্যে বাজেটে স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানাতে একাধিক উদ্যোগের কথা ঘোষণা হয়েছে বাজেটে। বলা হয়েছে, প্রতি বছর ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে অর্থমন্ত্রীর ঘোষণা এবার থেকে সরকারি ছুটির তালিকায় জুড়ছে ৬ জুলাইও।
রাজ্যের স্কুলগুলিতে নয়া নির্দেশ সরকারের (Government of West Bengal)
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটিকে স্মরণীয় করে তুলতে উচ্চশিক্ষা দফতর আগামী পনেরো দিন রাজ্যের সব স্কুলে শ্যামাপ্রসাদ পক্ষ হিসেবে পালন করবে, বলে জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যের সব স্কুলে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
৬ই জুলাই দিনটিতে রাজ্যজুড়ে পূর্ণ দিবস সরকারি ছুটি থাকবে। অর্থাৎ স্কুল-কলেজ, অফিস-কাছারি সবই বন্ধ থাকবে। ২০২৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। সেই সময়টাকে আরও স্মরণীয় করে তুলতে সরকার তরফে রাজ্যজুড়ে বছরভর নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিনামূল্যে বিদ্যুতের জন্য হুড়োহুড়ি, বাড়িতে ভাড়া থাকলে আবেদন করা যাবে পিএম সূর্য ঘর যোজনায়?
রাজ্য বাজেটে ২০০ কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি ও ঐতিহ্যকে চিরস্মরণীয় করে রাখতে। তাঁর পৈতৃক ভিটে হুগলির জিরাটে ড. মুখোপাধ্যায়ের একটি ১২৫ ফুট উঁচু সুবিশাল মূর্তি নির্মাণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর পৈতৃক বাড়িটিকে সংস্কার করে পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি সেখানে একটি আধুনিক পার্ক, সমৃদ্ধ পাঠাগার ও স্মারক সংগ্রহশালাও সেখানে গড়ে তোলা হবে বলে নেওয়া হয়েছে সিদ্ধান্ত।













