সরকারি বাসে বিনা ভাড়ায় সফর করতে চান? পিঙ্ক কার্ড পাওয়ার নিয়ম জেনে নিন

Published on:

Published on:

Free Bus what to do to get a pink card
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রীর জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা (Free Bus) ।

পিঙ্ক কার্ড পেতে কী করবেন? জেনে নিন (Free Bus)

রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল ১ জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াত ব্যবস্থা ফ্রি করে দেওয়া হবে। আর সেই মতই চলতি মাস থেকে সরকারি সমস্ত বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা (Free Bus)।

Free Bus what to do to get a pink card

আরও পড়ুন: হাতে আর মাত্র কয়েকদিন, এই কাজ না করলে LPG ভর্তুকির টাকা আর পাবেন না গ্ৰাহকেরা

যদিও এখনো পর্যন্ত সরকারি বাসে যাতায়াতের জন্য কোন নদী দেখাতে হচ্ছিল না। তবে এবার থেকে চালু হল পিঙ্ক কার্ড। এই কার্ড সাথে থাকলে মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। কিভাবে এই কার্ড এবং কোথা থেকে কার্ডের আবেদন করবেন আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

আবেদন করবেন কীভাবে: অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এটি কেবলমাত্র মহিলারাই সরকারের তরফে এই সুযোগ পাবেন। ফ্রি-তে যাতায়াত নিয়ে জটিলতা এড়াতেই এহেন পদক্ষেপ করা হচ্ছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিবহণের সুযোগ দেওয়া হচ্ছে।

কোন কোন বাসে সুবিধা পাবেন: ডব্লিউবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারছেন। সরকারি এসি বাস, ভলভো বাস, এমনকী এক্সপ্রেস বাসেও বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাচ্ছে (Free Bus)।