ছুটির দিনেও পালা করে যেতে হবে অফিস! এই সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা

Published on:

Published on:

New notification for Government employees of West Bengal Personnel and Administrative Reforms Department
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছুটির দিন মানেই আর বাড়ি বসে আরাম নয়। এবার কর্মীদের (Government Employees) পালা করে অফিস যেতে হবে। বৃহস্পতিবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তথা পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এবার থেকে সংশ্লিষ্ট দফতরের নানা সেলের কর্মীদের ছুটির দিনগুলিতে পালা করে অফিস যেতে হবে।

ছুটির দিনেও পালা করে অফিস আসতে হবে কর্মীদের | (Government Employees)

রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শনিবার, রবিবার, এমনকি সরকারি ছুটির দিনগুলিতেও উচ্চপদস্থ আধিকারিকরা সরকারি কাজ করেন। সেই কারণে এবার প্রয়োজন অনুসারে দফতরের বিভিন্ন শাখাকেও সহায়তা দিতে হতে পারে।

আরও পড়ুনঃ মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন! কেন্দ্রের ধামাকা প্রকল্প, আবেদন থেকে যোগ্যতা সব জানুন

সংশ্লিষ্ট দফতরের প্রত্যেক শাখাকে নির্দেশ, শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিনগুলিতে পালা করে (রোস্টার ভিত্তিতে) নূন্যতম সংখ্যক কর্মীকে অফিসে উপস্থিত থাকতে হবে। সরকারি কাজ যাতে বিনা বাধায় সুষ্ঠুভাবে চলতে পারে, সেই কারণেই এই পদক্ষেপ।

জানা গিয়েছে, রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের উপর ভিত্তি করে দফতরের বিশেষ সচিব এই বিজ্ঞপ্তি জারি করেছেন। এই বিষয়ে নবান্নের এক সূত্রের দাবি, এই দফতরের আওতায় বিভিন্ন বিডিও, মহকুমাশাসক, জেলাশাসকের দফতর রয়েছে। সেই কারণে পরবর্তীস্তরে পর্যায়ক্রমে নীচের স্তরে ছুটির দিনগুলিতে কর্মীদের পালা করে অফিস আসার এমন বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

Government employees

এদিকে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য বেশ কিছু ছুটি ঘোষণা হয়েছে। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষিত হয়েছে। তার আগে ১ জুলাই ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে অর্থ দফতর। এই জোড়া ছুটির ঘোষণার রেশ কাটতে না কাটতেই কর্মীদের উদ্দেশে নয়া নির্দেশিকা জারি করল কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।