রেল আইন এবার আরও কড়া, ট্রেনে ধূমপান করলেই ১০ গুণ বেশি জরিমানা!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বড়সড় বদল এসেছে রেলের (Indian Railways) নিয়মে। ট্রেনে নিরাপত্তা এবং যাত্রীদের সফর উন্নত করতে ও যাতায়াত আরও সুরক্ষিত করতে কিছু নিয়ম আরও কঠোর করা হয়েছে। রেলের আইন অমান্য করলেই এবার আর পার পাওয়া যাবে না। পড়তে হবে কড়া শাস্তির মুখে। এমনকি ট্রেনে বা স্টেশনে ধূমপান করলেই শাস্তি হচ্ছে আরও কড়া।

আরও কড়া হচ্ছে রেলের (Indian Railways) আইন

সকলেই জানেন, ট্রেনের মধ্যে বা স্টেশন চত্বরেও ধূমপান করা যায় না। রেলওয়ে আইনের ১৬৭ ধারায় ট্রেন ও রেলস্টেশনে ধূমপান দণ্ডনীয় অপরাধ। জানা গিয়েছে, নতুন জন বিশ্বাস আইন ২০২৬ এর অধীনে রেলওয়েজ অ্যাক্টের ১৬৭(৩) ধারায় ট্রেন বা স্টেশনে কোনও যাত্রী ধূমপানরত অবস্থায় ধরা পড়লেই হবে কঠোর জরিমানা।

Indian Railways will fine 10 times now

কত হয়েছে জরিমানা: আগে এই জরিমানার পরিমাণ ছিল ২০০ টাকা। কিন্তু নতুন নিয়মের আওতায় তা ১০ গুণ বেড়ে হয়েছে ২০০০ টাকা। শুধু যে জরিমানা দিয়েই ছাড়া পাবেন তা না। ওই যাত্রীর টিকিটও বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ টিটিই ওই যাত্রীকে ট্রেন (Indian Railways) থেকে নামিয়েও দিতে পারেন। ২০০০ টাকা জরিমানা দিতে কেউ অস্বীকার করলে তাকে তোলা হবে আদালতে। সেক্ষেত্রে জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ৫০০০ টাকা!

আরও পড়ুন : রাজধানী-শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনে গরমাগরম খাবার, তাও ফ্রিতে! রেলের এই নিয়ম জানেন?

হকারির জন্য কী অবস্থা: ট্রেনে লাইসেন্স ছাড়া হকারি করলে রয়েছে কড়া শাস্তির ব্যবস্থা। বিনা অনুমতিতে হকারি করা রেলের নিয়ম বিরুদ্ধ। জন বিশ্বাস আইন ২০২৬ অনুযায়ী, এবার থেকে ট্রেনে বিনা লাইসেন্সে হকারি করলে ২০০০ টাকা করে জরিমানা করা হবে। জরিমানা দিতে না চাইলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।

আরও পড়ুন : আজ ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, কতক্ষণ ব্যাহত হবে যান চলাচল? জেনে নিন আগেভাগে

জানিয়ে রাখি, ট্রেনে ভিক্ষাবৃত্তিও পুরোপুরি নিষিদ্ধ। দূরপাল্লা বা লোকাল ট্রেনে কেউ ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লে ২০০০ টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি তাকে ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে। কেউ যদি সেই জরিমানা দিতে না চান, তবে রেলওয়েজ অ্যাক্টের ১৪৪(২) ধারায় ৩ মাসের জেল থেকে ৫০০০ টাকা জরিমানা বা দুই শাস্তিই হতে পারে। এখানেই শেষ না। কেউ যদি চারবারের বেশি এই অপরাধ করতে গিয়ে ধরা পড়েন তবে রেল আইন ১৪৪(৩) ধারায় এক বছর পর্যন্ত জেল বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।