বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে শ্রেষ্ঠ ধনকুবেরদের (Billionaires) তালিকায় সবসময়ই জোরদার টক্কর পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, ধনকুবেরদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য আগ্রহ প্রকাশ করেন অনেকেই। এমতাবস্থায়, আপনি কী জানেন বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি বিলিয়নেয়ার রয়েছেন? বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। মূলত, হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ অনুসারে, বিশ্বে সবচেয়ে বেশি বিলিয়নেয়ার রয়েছেন আমেরিকার (America) নিউইয়র্কে। ওই শহরে রয়েছেন ১৪৬ জন ধনকুবের। এমনিতেই, আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসাবে বিবেচিত হয়। বিশ্বের শীর্ষ ১০০ টি কোম্পানির অর্ধেকেরও বেশি এই দেশের। তবে, ভারতের (India) পড়শি দেশে চিনেও বিলিয়নারের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বের সর্বাধিক সংখ্যক বিলিয়নয়ের থাকা ৩২ টি শহরের মধ্যে ১৮ টিই এশিয়ায় অবস্থিত। যার মধ্যে ৩৪ শতাংশই রয়েছে চিনে।
বিশ্বের কোন কোন শহরে রয়েছেন সর্বাধিক বিলিয়নেয়ার (Billionaires)?
নিউইয়র্কের পর চিনের শেনজেনে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বিলিয়নেয়ার রয়েছেন। সেই সংখ্যা হল ১৩২। এদিকে, চিনের সাংহাইতে রয়েছেন ১২০ জন এবং বেইজিংয়ে ১০৭ জন বিলিয়নেয়ার রয়েছেন।
Cities With the Most Billionaires in 2026
🇺🇸 New York — 146
🇨🇳 Shenzhen — 132
🇨🇳 Shanghai — 120
🇨🇳 Beijing — 107
🇬🇧 London — 102
🇮🇳 Mumbai — 95
🇭🇰 Hong Kong — 88
🇺🇸 San Francisco — 86
🇷🇺 Moscow — 82
🇨🇳 Hangzhou — 65
🇮🇳 New Delhi — 64
🇸🇬 Singapore — 59
🇹🇼 Taipei — 51
🇫🇷 Paris —…— World of Statistics (@stats_feed) June 24, 2026

অপরদিকে, ব্রিটেনের রাজধানী লন্ডনে বিলিয়নেয়ারের সংখ্যা ১০২ জন। পরিসংখ্যান অনুযায়ী, ভারতের আর্থিক রাজধানী মুম্বাইতে ৯৫ জন বিলিয়নয়ের রয়েছেন। এরপরে রয়েছে হংকং (৮৮), সান ফ্রান্সিসকো (৮৬), মস্কো (৮২) এবং হ্যাংঝৌ (৬৫)।
আরও পড়ুন: বাঁচবে ৪০,০০০ কোটি টাকা! ভারতের এই রাজ্যে তৈরি হবে কম্পিউটার ও মোবাইলের সার্কিট বোর্ড
তালিকায় রয়েছে ভারতের আরও ২ শহরও: ভারতের রাজধানী দিল্লিতে ৬৪ জন বিলিয়নেয়ার রয়েছেন। এর পরে রয়েছে সিঙ্গাপুর (৫৯), তাইপেই (৫১), প্যারিস (৪৪), সাও পাওলো (৪১), গুয়াংজু (৪১), লস অ্যাঞ্জেলেস (৪০), এবং ব্যাঙ্কক (৪০)।
আরও পড়ুন: একী কাণ্ড! বিশ্বকাপের আবহেই কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ, চলছে তদন্ত
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিলিয়নেয়ারের সংখ্যা ৩২ জন। এদিকে, জাপানের টোকিওতে এই সংখ্যা হল ৩১। তুরস্কের ইস্তাম্বুলে বিলিয়য়নেয়ার রয়েছেন ৩১ জন। ভারতের IT ক্যাপিটাল বেঙ্গালুরুতে ৩০ জন বিলিয়নেয়ার রয়েছেন। এছাড়াও, স্টকহোমে ২৯ জন, মিলানে ২৮ জন, টরন্টোতে ২৬ জন, মেলবোর্নে ২৪ জন এবং দুবাইতে ২৪ জন বিলিয়নেয়ার রয়েছেন।













