রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর, আজ আপনার শহরে কত টাকায় মিলবে সিলিন্ডার?

Published on:

Published on:

LPG Cylinder what is the price of gas today
Follow

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। যার ফলের দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল এবং ডিজেলের। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ক্রমবর্ধমান ভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে (LPG Cylinder)।

আজ কত LPG-র দাম? জেনে নিন (LPG Cylinder)

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাসের দাম হু হু করে বেড়েছিল। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আর একমাস আগে প্রায় হাজার টাকা দাম বেড়ে গিয়েছিল সিলিন্ডারের (LPG Cylinder)। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত। তবে নতুন মাস পড়ার পর দাম কমল  সিলিন্ডারের দাম।

LPG Cylinder what is the price of gas today

আরও পড়ুন: স্কুল খুলতেই ফের ছুটির পালা! জুলাই মাসের ছুটির তালিকা দেখে অবাক হবেন

দিল্লিতে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯৪২.০০ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,১১৩.৫০ টাকা।মুম্বইয়ে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ছিল ৯৪১.৫০। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,০৬৭.৫০ টাকা।

কলকাতায় আজ ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৬৮.০০ টাকা। অন্য দিকে, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,২৫৫ টাকা। চেন্নাইতে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯৫৭.৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,২৮৩.৫০ টাকা। বেঙ্গালুরুতে গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯৪৪.৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,২৮৩.৫০ টাকা।

হায়দরাবাদে ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৯৪.০০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম৩,৩৬৭.৫০ টাকা। নয়ডাতে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯৩৯.৫০ টাকা।

১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,১১৩.৫০ টাকা। গুরুগ্রামে ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৫০.৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,১১৩.৫০ টাকা (LPG Cylinder)।