বছরে মিলবে মোটা টাকা! দেখে নিন মুসকান স্কলারশিপে আবেদনের পদ্ধতি

Published on:

Published on:

Muskaan Scholarship How to Apply What Documents needed
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পাশাপাশি প্রাইভেট প্রতিষ্ঠানের তরফ থেকেও স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই আর্থিক সাহায্য পরবর্তীতে পড়ুয়াদের উচ্চশিক্ষা থেকে গোটা বছরের পড়াশোনার কিছুটা বা অনেকটাই কভার করে। আজ এমনই একটি মুসকান স্কলারশিপ (Muskaan Scholarship) প্রোগ্রামের কথা বলব।

মুসকান স্কলারশিপ | Muskaan Scholarship

ভ্যালভোলীন কিউম্মিনস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে মেধাবী অথচ গরিব ছাত্রছাত্রীদের জন্য। যাতে অর্থের কারণে তাদের পড়াশোনা যেন না আটকে যায়। এই স্কলারশিপের মাধ্যমে বার্ষিক ১২.,০০০ টাকা উপাধি পাওয়া যাবে। কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস প্রয়োজন? সবটা নিচে জানানো হল।

আবেদনের জন্য যোগ্যতা

  • যে সমস্ত ছাত্রছাত্রীরা মুসকান স্কলারশিপে আবেদন করতে চাই। তাদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে।
  • আবেদনকারী পড়ুয়াকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে।
  • যে আবেদন করবে তাকে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে হলে লিস্টে থাকা রাজ্যের বাসিন্দা হতে হবে। (নিচে দেওয়া অফিশিয়াল লিংক থেকে রাজ্যের তালিকা দেখে নিতে হবে)
  • কমার্শিয়াল ড্রাইভার, মেকানিকের ছেলে মেয়েরা কিংবা EWS ক্যাটেগরির পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনকারীকে শেষ পরীক্ষায় অবশ্যই ৬০% নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে।
  • মা-বাবা ভ্যালভলিন কুম্মিনস প্রাইভেট লিমিটেডে কর্মরত হলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না।

আরও পড়ুনঃ বইপাড়াতেও উচ্ছেদ নাকি ভোলবদল? কলেজ স্ট্রিট নিয়ে সরকারের প্ল্যান জানালেন অগ্নিমিত্রা

মুসকান স্কলারশিপে অনলাইনে আবেদনের পদ্ধতি (Online Application for Muskaan Scholarship)

আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করা যেতে পারে। এর জন্য নিচে দেওয়া পদ্ধতি ফলো করতে হবে,

  • প্রথমেই গুগুলে গিয়ে Buddy4study সার্চ করুন ও ওয়েবসাইটে Muskaan Scholarship এর উপর ক্লিক করুন
  • প্রথেমেই রেজিস্ট্রেশন করতে হবে। সেটা হয়ে গেলে নিজের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।
  • এরপর স্ক্রিনে যে ফর্মটি আসবে সেটা অন্য একটা পেজে খুলবে। সেটিকে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন বাদ দিয়ে প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে। এই সমস্যা শুরু থেকে শেষটা একবার চেকিং করে নিতে হবে।
  • সব ঠিক থাকলে সাবমিট করে দিলেই আবেদন সম্পন্ন। এরপর অ্যাপ্রুভাল হয়ে গেলেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে।

আরও পড়ুনঃ ২১শে জুলাইয়ের আগে নতুন বিপদ! মঞ্চের মাপজোক করতেই কুণালদের বিরুদ্ধে দায়ের FIR

প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. মুসকান স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টসের প্রয়োজন হবে :
  2. ভোটার কার্ড বা  ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড
  3. চলতি বছর বিদ্যালয়ে ভর্তি হওয়ার রশিদ ও শেষ পরীক্ষার অ্যাটেস্টেড রেজাল্টের কপি।
  4. বাবা-মায়ের পেশাগত তথ্য, একইসাথে পারিবারিক আয়ের শংসাপত্র
  5. আবেদনকারীর নামে একটি চালু ব্যাঙ্ক অ্যাকাউন্টার ডিটেলস
  6. সম্প্রতি তোলা দুটি কালার পাসপোর্ট ছবি।

এই ছিল মুসকান স্কলারশিপে আবেদন ও টাকা পাওয়ার পদ্ধতি। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে এখানে (https://www.buddy4study.com/page/muskaan-scholarship-program) এই ওয়েবসাইটটি ভিজিট করে নেওয়া যেতে পারে।