বাংলা হান্ট ডেস্ক: সাত সকালে হলদিয়ায় (Haldia) বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই ঘটনার যথারীতি এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। সূত্রের খবর মঙ্গলবার ভোরে হঠাৎ করে হলদিয়া পেট্রোকেমিক্যালের একটি ন্যাপথা পাইপলাইন সেটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তা এলাকায়। পাশাপাশি এই ঘটনায় অন্তত ৩৫ জন ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ঘটনায় পাঁচজন গুরুতর বলে খবর জানা গিয়েছে।
হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড (Haldia)
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, তখন সবে ভোর হচ্ছে। আচমকাই হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ (Haldia)।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেল নিয়ে নতুন গাইডলাইন জারি, ১ জুলাই থেকে কী কী বদলাবে জানুন?
আশপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে শুরু করে পুরো চত্বর। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
তবে কী ভাবে বিস্ফোরণ ঘটল সেই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। এই প্রসঙ্গে জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, ‘কী ভাবে এমন ঘটনা ঘটল, সেটা এখনই বলা যাচ্ছে না। গোটা ঘটনার তদন্ত চলছে।’ ঘটনার পরেই একটি বিবৃতি জারি করেছে হলদিয়া পেট্রোকেমিক্যালসও।
কারখানার পাইপলাইনের যেখানে বিস্ফোরণ ঘটেছে তার পাশ দিয়ে গিয়েছে রেললাইন। বিস্ফোরণের জেরে ওভারহেড ইলেকট্রিক লাইন এবং ট্রান্সফর্মার পুড়ে যায় বলে জানা গিয়েছে। একই সঙ্গে লাইনের বেশ কিছুটা অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ফলে ব্যাহত হয়েছে রেল চলাচলও (Haldia)।













