বেসরকারি হাসপাতালেও মিলবে বিনামূল্যে চিকিৎসা! ভর্তি হতে কী কী নথি লাগবে জানুন

Published on:

Published on:

What documents needed to get free treatment in private hospitals of West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসতেই স্বাস্থ্য পরিষেবায় একগুচ্ছ বদল আনতে শুরু করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা শুরু হয়েছে। সেই সঙ্গেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, এবার থেকে বেসরকারি হাসপাতালেও (Private Hospital) বিনামূল্যে চিকিৎসার (Free Treatment) সুযোগ মিলবে। এর জন্য কী কী নথি লাগবে, এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।

বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার জন্য কী নথি লাগবে? | (Free Treatment)

স্বাস্থ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, সরকারি হাসপাতালে জায়গা না পাওয়া গেলে বেসরকারি হাসপাতালেই বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। জরুরি প্রয়োজনের জন্য এই হাসপাতালগুলিতে ১০ শতাংশ বেড সংরক্ষণ করা থাকবে। এবার এই ঘোষণাতেই কার্যত শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবেই! দিনক্ষণ বেঁধে বড় নির্দেশ আদালতের

বুধবার জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠান থেকে ঘোষণা হয়েছে, সরকারি হাসপাতালের রোগীদের জন্য শহরের বেসরকারি হাসপাতালগুলির ১০ শতাংশ বেড সংরক্ষিত থাকবে। কোনও জরুরি পরিস্থিতিতে সরকারি হাসপাতালে যদি বেড না পাওয়া যায়, তাহলে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া যাবে। শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মুম্বই, ভেলোর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, সব জায়গায় শুধু বাঙালি, গরিব মানুষকে দেখা যায়। এই রাজ্যে কেন চিকিৎসা দেওয়া যায় না? এত দমনপীড়ন, এত হস্তক্ষেপ, রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এত অবহেলিত! এটা কি কাম্য ছিল? হাসপাতালগুলির অবস্থা কী করে রেখেছে!”

Private hospital free treatment

শুভেন্দুর ঘোষণা, চিকিৎসা ব্যবস্থার উন্নতি নতুন রাজ্য সরকারের অগ্রাধিকার। আগামীদিনে চিকিৎসা ব্যবস্থায় আমরা-ওরা, সংকীর্ণ রাজনীতি থাকবে না বলে জানিয়েছেন তিনি।

রাজ্যে পালাবদলের সঙ্গেই স্বাস্থ্য পরিষেবার ভোলবদল শুরু হয়েছে। আয়ুষ্মান ভারত যোজনা চালু করা সহ একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এছাড়া এবার থেকে বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। এতে যে রাজ্যের বহু মানুষ উপকৃত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।