কলকাতা থেকে পুরী যাওয়ার রথযাত্রা স্পেশ্যাল ট্রেন, কবে কবে ছাড়বে? জেনে নিন টাইম টেবিল

Published on:

Published on:

Indian Railways multiple trains will not run at Kharagpur for 20 days
Follow

বাংলাহান্ট ডেস্ক : রথযাত্রা উপলক্ষে বড় উদ্যোগ রেলের। কলকাতা থেকে পুরী যাওয়ার একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন দিল রেল (Indian Railways)। কলকাতা ও পুরীর খুরদা রোড এবং মালদা টাউন ও পুরীর মধ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। যাত্রীদের ভিড় সামলাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।

কলকাতা থেকে পুরী যাওয়ার স্পেশ্যাল ট্রেন (Indian Railways)

পূর্ব রেল সূত্রে খবর, ০৩১০১ কলকাতা – খুরদা রোড স্পেশ্যাল ট্রেন ১৩, ১৪, ১৫, ২১, ২২, ২৩ জুলাই রাত ১১ টা ৫০ এ কলকাতা থেকে ছেড়ে পরের দিন সকাল ৯ টা ৩৫ এ খুরদা রোডে পৌঁছাবে। ০৩১০২ খুরদা রোড–কলকাতা স্পেশ্যাল ট্রেন ১৪, ১৭, ১৮, ২২, ২৫ ও ২৬ জুলাই বিকেল ৩ টে ৪০ এ খুরদা রোড থেকে ছেড়ে পরের দিন রাত ২ টোয় কলকাতা পৌঁছাবে।

Indian Railways special train for kolkata to puri

কোথায় কোথায় থামবে: যাওয়ার সময় উভয় দিকে ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, জাজপুর, ভদ্রক, কে রোড, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে। জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকবে ট্রেনে।

আরও পড়ুন : পর্যটকদের জন্য খারাপ খবর, আপাতত বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন, কবে খুলবে?

মালদহ থেকে বিশেষ ট্রেন: মালদহ টাউন এবং পুরীর মধ্যে চালানো হবে বিশেষ ‘রথযাত্রা স্পেশ্যাল’ ট্রেন। ট্রেন নম্বর ০৩৪০৩ মালদহ টাউন-পুরী স্পেশ্যাল (Indian Railways) ১৪ জুলাই এবং ২২ জুলাই মালদহ টাউন স্টেশন থেকে দুপুর ১ টা ১০ মিনিটে ছেড়ে পুরী পৌঁছাবে পরের দিন ভোর ৫ টা ৩০ মিনিটে। ট্রেন নম্বর ০৩৪০৪ পুরী-মালদহ টাউন স্পেশ্যাল ১৭ ও ২৫ জুলাই পুরী স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টায়। পরের দিন সকাল ৯ টা ২০ তে মালদহ টাউনে পৌঁছাবে ট্রেনটি।

আরও পড়ুন : ট্রেন লেটের চিন্তা শেষ, এসির আরামে শুয়ে শুয়ে চলুন দিঘা, বড় উদ্যোগ রেলের

নিউ ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, ডানকুনি, বর্ধমান, আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে থামবে ট্রেন।