শিক্ষকদের জন্য বড় উপহার! ৮ জুলাই থেকে চালু হচ্ছে ফ্রি চিকিৎসার নতুন স্কিম

Published on:

Published on:

UP Launches Cashless Treatment Scheme for Teachers and Families
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষকদের চিকিৎসার খরচের চিন্তা কমাতে বড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। নতুন একটি প্রকল্পের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকরা বিনামূল্যে চিকিৎসার সুযোগ (Cashless Treatment Scheme) পাবেন। শুধু শিক্ষকই নন, তাঁদের বাবা-মা, স্ত্রী ও সন্তানরাও এই সুবিধার আওতায় থাকবেন। আগামী ৮ জুলাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন।

শিক্ষকদের জন্য ক্যাশলেস চিকিৎসা প্রকল্প (Cashless Treatment Scheme)

উত্তরপ্রদেশে চালু হতে চলেছে ‘মুখ্যমন্ত্রী শিক্ষক ক্যাশলেস চিকিৎসা যোজনা’ (Cashless Treatment Scheme)। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকরা দেশের বিভিন্ন আয়ুষ্মান ভারত-তালিকাভুক্ত হাসপাতালে নগদ টাকা ছাড়াই চিকিৎসা করাতে পারবেন। সরকার জানিয়েছে, পরে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদেরও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে।

এই প্রকল্প পরিচালনার জন্য একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। স্টেট এজেন্সি ফর কম্প্রিহেনসিভ হেলথ অ্যান্ড ইন্টিগ্রেটেড সার্ভিস (SACHIS)-এর সিইও অর্চনা ভর্মার বক্তব্য, আবেদন করা থেকে শুরু করে যাচাই এবং অনুমোদন, সব কাজই অনলাইনে হবে।

সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৭ লক্ষ ৮৯ হাজার ৩২ জন এই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। আবেদনগুলি যাচাইয়ের কাজ চলছে। অনুমোদনের পর আবেদনকারীদের তথ্য জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন সিস্টেমে আপলোড করা হবে।

এরপর শিক্ষকরা আধার-ভিত্তিক e-KYC সম্পূর্ণ করতে পারবেন। একই পোর্টাল থেকে ডিজিটাল হেলথ কার্ডও ডাউনলোড করা যাবে। সেই কার্ড ব্যবহার করেই ক্যাশলেস চিকিৎসার সুবিধা (Cashless Treatment Scheme) মিলবে।

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথমে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক আবেদন যাচাই করবেন। তারপর তা উচ্চতর কর্তৃপক্ষের কাছে যাবে। সব ধাপের অনুমোদন ও KYC যাচাই সম্পূর্ণ হলে শিক্ষকরা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন।

School teacher online transfer Utsashree Portal started

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের মানুষকে বড় স্বস্তি, উত্তরকন্যা নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

সরকারি আধিকারিকদের দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পে যে ধরনের চিকিৎসা পরিষেবা (Cashless Treatment Scheme) পাওয়া যায়, তার প্রায় সব সুবিধাই এই প্রকল্পের মাধ্যমে মিলবে। আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য আলাদা করে টাকা দিতে হবে না। শিক্ষক ছাড়াও তাঁদের বাবা-মা, স্ত্রী এবং সন্তানরাও একই সুবিধা পাবেন।