দিল্লি এখন মাত্র ৬ ঘন্টার পথ, বাংলায় নতুন প্রকল্পের ঘোষণা রেলের

Published on:

Published on:

Indian Railways intense speculation begins in North Bengal regarding the bullet train project
Follow

বাংলাহান্ট ডেস্ক : নতুন করে ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় রেল (Indian Railways) পরিষেবা। দেশের সব প্রান্তে যোগাযোগ পরিষেবা উন্নত করতে একাধিক রেল প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে সবথেকে বেশি মাতামাতি যে বিষয়টি নিয়ে চলছে তা হল বুলেট ট্রেন। সম্প্রতি বুলেট ট্রেনের রুট ঘোষণা করা হয়েছে। বুলেট ট্রেন চালু হলে দিল্লি যাওয়ার সময় আরও কমে আসবে।

নতুন বুলেট ট্রেন (Indian Railways) করিডরের ঘোষণা

দিল্লি-শিলিগুড়ি হাই স্পিড বুলেট ট্রেন করিডরের অনুমোদন মিলেছে। সাতটি প্রস্তাবিত হাই স্পিড করিডরের মধ্যে এটি অন্যতম। এই করিডরের কাজ সম্পূর্ণ হলে শিলিগুড়ি থেকে বিহার, দিল্লি, বারাণসী যাওয়ার সময় কমে যাবে অনেকটাই।

New indian railways project announced for bengal

কত সময় লাগবে: হাই স্পিড বুলেট ট্রেন করিডর চালু হলে বিহারের পটনা থেকে দিল্লি অর্থাৎ প্রায় ১০০০ কিমি দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৪ ঘন্টা ৪০ মিনিট। এমনিতে ট্রেনে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ১৩-১৫ ঘন্টা। পটনা থেকে বারাণসী যেতে সময় লাগবে প্রায় ৫০ মিনিট। শিলিগুড়ি থেকে পটনা পৌঁছে যাওয়া যাবে মাত্র ২ ঘন্টা ৫ মিনিটে।

আরও পড়ুন : উত্তরবঙ্গের চা শ্রমিকদের সার্বিক উন্নয়নে বড় ঘোষণা, নতুন সরকারি প্রকল্প চালু হচ্ছে রাজ্যে

কী থাকছে প্রকল্পে: ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এবং রেল মন্ত্রকের (Indian Railways) তত্ত্বাবধানে নির্মিত হবে এই প্রকল্পটি। জানা গিয়েছে, এই করিডরের অধীনে দেশজুড়ে প্রায় ১৭০৫ কিমি দ্রুতগতির ট্র্যাক স্থাপন করা হবে বলে খবর।

আরও পড়ুন : লাইন দিতে হবে না, ঘরে বসেই বানান আধার কার্ড, কীভাবে বুক করবেন পরিষেবা?

জানা গিয়েছে, এই প্রকল্প চালু হলে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি ও পশ্চিমবঙ্গের মধ্যে রেলপথে যোগাযোগ আগের চেয়ে অনেক দ্রুত হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই হাই স্পিড করিডরে প্রতি ১০০ থেকে ১৫০ কিমি অন্তর স্টেশন নির্মাণ করা হবে। বিহারে পটনা, বক্সার এবং কাটিহারে প্রধান স্টেশন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।