মিছিলে পুলিশের ‘না’,আদালতের দ্বারস্থ মমতা শিবির,আজই শুনানির সম্ভাবনা

Published on:

Published on:

Mamata Banerjee approaches Calcutta High court for rally
Follow

বাংলা হান্ট ডেস্ক : বারুইপুর নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে সরগরম রাজনৈতিক মহল। এই আবহে কালীঘাটের তৃণমূল অনুগামীরা অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বারুইপুর যেতে বাধা দেওয়ার জন্য কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। এই ঘটনার পর সোমবার বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও তিনি বাধা প্রাপ্ত হন আর তারপরেই এবার মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

মিছিলের জন্য হাইকোর্টে আবেদন মমতার (Mamata Banerjee)

রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে নতুন করে আইনি লড়াই শুরু হল কালীঘাট তৃণমূলের। পুলিশের কাছ থেকে অনুমতি না মেলার অভিযোগ তুলে তারা এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। আদালত মামলাটি দায়েরের অনুমতি দিয়েছে। ফলে মঙ্গলবারই বিষয়টি আদালতে শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা, ওই কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অংশ নিতে পারেন।

প্রসঙ্গত, বারুইপুর কান্ডে কালীঘাটে নিজের বাসভবনের সামনে মোমবাতি হাতে প্রতিবাদ শুরু করেছিলেন তিনি। বাড়ি থেকে বেরোনোর পর গলির মুখেই কেন্দ্রীয় বাহিনী তাঁর মিছিলের পথ আটকায়। যদিও সেই বাধা উপেক্ষা করে ব্যারিকেড অতিক্রম করে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান মমতা এবং তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা।

উল্লেখ্য, মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মিছিলের জন্য আবেদন করা হলেও পুলিশ অনুমতি দিচ্ছে না। সেই প্রেক্ষিতেই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। আজই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

জানা গেছে, বুধবার কালীঘাট তৃণমূল যে মিছিলের ডাক দিয়েছে, সেটি সরাসরি বারুইপুরের ঘটনার প্রতিবাদে কি না, তা এখনও স্পষ্ট হয়নি। সংগঠনের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে কর্মসূচির মূল উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। নির্বাচন-পরবর্তী সময়ে দলের সাংগঠনিক ধাক্কার মধ্যেও হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই কর্মসূচিতে প্রত্যাশিত সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়নি।

Mamata Banerjee approaches Calcutta High court for rally

আরও পড়ুন : তৃণমূলের আর্জিতে সায় নয়, হাইকোর্টে বিচারপতির প্রশ্ন-‘১ দিনেই কি আকাশ ভেঙে পড়বে?’

সেই প্রেক্ষাপটে বুধবারের সম্ভাব্য মিছিলকে ঘিরে রাজনৈতিক মহলের নজর আরও বেড়েছে। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে কালীঘাট তৃণমূল। মঙ্গলবারের শুনানিতে কী নির্দেশ দেয় হাই কোর্ট, তার উপরই নির্ভর করবে বুধবারের কর্মসূচি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হবে কি না।