উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে মিলছে বড় অর্ডার! এই সংস্থা কেনার দিকে মনোযোগ আদানি গ্রুপের

Published on:

Published on:

Adani Group is looking to buy this company.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি (Adani Group) এবার আরও একটি কোম্পানি কেনার দিকে মনোযোগ দিয়েছেন। মূলত, স্মার্ট মিটার (Smart Meter) তৈরি করা এই সংস্থাটির নাম হল পোলারিস স্মার্ট মিটারিং (Polaris Smart Metering)। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আই স্কোয়ার্ড ক্যাপিটালের অধীনস্থ পোলারিস স্মার্ট মিটারিং-এর বিক্রয় প্রক্রিয়ার দ্বিতীয় পর্বের জন্য ৪ থেকে ৫ টি প্রধান ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিকে শর্টলিস্ট করা হয়েছে। এগুলির মধ্যে আদানি গ্রুপের অন্যতম প্রধান কোম্পানি আদানি এনার্জি সলিউশনস অন্তর্ভুক্ত রয়েছে।

এবার এই সংস্থা কেনার দিকে মনোযোগ আদানি গ্রুপের (Adani Group):

ET-র একটি রিপোর্ট অনুসারে, সূত্র জানিয়েছে যে পোলারিস স্মার্ট মিটারিং অধিগ্রহণের প্রতিযোগীদের মধ্যে আদানি এনার্জি সলিউশনস থেকে শুরু করে অপ্রাভা এনার্জি এবং PE ফান্ড অ্যাক্টিস রয়েছে। সূত্র থেকে আরও জানা গিয়েছে যে, যথাযথ ডিউ ভিজিল্যান্স ইতিমধ্যেই শুরু হয়েছে। অগাস্টের শুরুতেই বাইন্ডিং বিডস জমা পড়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তির ফলে পোলারিস স্মার্ট মিটারিং-এর ভ্যালুয়েশন প্রায় ১,৫০০ কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।

Adani Group is looking to buy this company.

বিস্তারিত তথ্য: জানিয়ে রাখি যে পোলারিস স্মার্ট মিটারিং আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প গ্রাহকদের জন্য স্মার্ট বিদ্যুৎ ও গ্যাস মিটার সরবরাহ করে। আই স্কোয়ার্ড ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তার আইএসকিউ গ্রোথ মার্কেটস ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (ISQGMIF)-এর মাধ্যমে কোম্পানিটির কন্ট্রোলিং অংশীদারিত্ব অধিগ্রহণের জন্য ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এখন তারা এই সংস্থা ছেড়ে দেওয়ার কথা ভাবছে।

আরও পড়ুন: এবার মিলবে ১০ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডার? ক্ষুদ্র ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের জন্য বড় আপডেট

ইতিমধ্যেই আদানি এনার্জি সলিউশনস ৩,০৫০ কোটি টাকায় স্মার্ট মিটারিং কোম্পানি ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচারকে অধিগ্রহণ করেছে। এটি ভারতের স্মার্ট মিটারিং সেক্টরের শীর্ষ ৩ টি কোম্পানির মধ্যে অন্যতম। গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং আসামে তাদের ২২ মিলিয়ন মিটার স্থাপন করা আছে। এদিকে, ব্রিটেনের ফান্ড কোম্পানি অ্যাক্টিস গত বছর ইডিএফ ইন্ডিয়ার সঙ্গে একটি জয়েন্ট ভেঞ্চার গঠন করেছিল। অপরদিকে, এই পোলারিস স্মার্ট মিটারিংয়ের অধিগ্রহণের বিষয়ে আদানি এনার্জি এবং অপ্রাভা এনার্জির মুখপাত্ররা মন্তব্য করতে চাননি। অন্যদিকে আই স্কোয়ার্ড ক্যাপিটাল এবং অ্যাক্টিসকে পাঠানো ইমেলের কোনও উত্তর পাওয়া যায়নি। উল্লেখ্য যে, পোলারিস স্মার্ট মিটারিং উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে মিটার স্থাপনের চুক্তি পেয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, তারা লখনউ এবং অযোধ্যা ক্লাস্টারে ৫১ লক্ষ স্মার্ট মিটার স্থাপনের একটি চুক্তি সম্পন্ন করছে। এছাড়াও, পশ্চিমবঙ্গে ২২ লক্ষ স্মার্ট মিটার বসানোর চুক্তি পেয়েছে এটি।

আরও পড়ুন: ফের টান পড়বে পকেটে? জুন মাসে ৪.৩৮ শতাংশে পৌঁছল খুচরো মুদ্রাস্ফীতি, চিন্তা বাড়াচ্ছে পরিসংখ্যান

১.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ: সরকার ২০২৭ সালের মধ্যে ২৫ কোটি প্রিপেইড স্মার্ট মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর জন্য আনুমানিক ১.৩৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হবে বলে অনুমান করা হচ্ছে। গত বছর কেয়ারএজ-এর একটি রিপোর্ট অনুসারে, ভারতে বর্তমানে স্মার্ট মিটারের ব্যবহার মাত্র ৫ থেকে ৬ শতাংশ। যেটি জাপান (১০০ শতাংশ) এবং আমেরিকার (৭৩ শতাংশ)-এর মতো উন্নত দেশগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এদিকে, গ্লোবাল এভারেজ ৪৩ শতাংশের থেকেও ভারতের স্মার্ট মিটার ব্যবহার করার হার অনেক কম।