মাত্র ১৮৯ দিনে জয় করেন বিশ্বের ১৪ টি সর্বোচ্চ শৃঙ্গ! পাকিস্তানে তুষারঝড়ে মৃত্যু পর্বতারোহী নির্মল পুরজার

Published on:

Published on:

Mountaineer Nirmal Purja dies in avalanche in Pakistan.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাত্র ১৮৯ দিনের মধ্যে জয় করেছিলেন বিশ্বের ১৪ টি ৮,০০০ মিটারের বেশি শৃঙ্গ। তারপরেই তিনি বিশ্বজুড়ে উঠে এসেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শেষে পর্বতজয়ের অদম্য নেশাতেই না ফেরার দেশে পাড়ি দিলেন বিখ্যাত ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজা (Nirmal Purja)। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানের (Pakistan) ব্রড পিকে (Broad Peak) তুষারঝড়ে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়েছেন তাঁর সংস্থা। জানা গিয়েছে যে, নির্মল পুরজা ব্রড পিকে একটি অভিযানে গিয়েছিলেন। গত ৩০ জুলাই তাঁর দল একটি তুষারধসের কবলে পড়ে। ওই ঘটনার পর থেকে পর্বতারোহীদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এমতাবস্থায়, নির্মল পুরজার মৃত্যুর খবরটি তাঁর সংস্থাটি নিশ্চিত করেছে। এলিট এক্সপেড নামের ওই সংস্থাটির মালিক হলেন নির্মল পুরজা এবং পর্বতারোহী মিংমা ডেভিড শেরপা ও তেজান গুরুং। ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে নির্মল পুরজার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এদিকে, নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আং শেরিং শেরপা নির্মল পুরজাকে ‘বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহী’ হিসাবে বিবেচিত করেছেন।

পাকিস্তানে তুষারঝড়ে মৃত্যু পর্বতারোহী নির্মল পুরজার (Nirmal Purja):

কী জানিয়েছে সংস্থাটি: উল্লেখ্য যে, সংস্থাটি বলেছে, ‘আমরা অন্যতম শ্রেষ্ঠ পর্বতারোহীকে হারিয়েছি। বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা নিশ্চিত করছি যে, ব্রড পিকে তুষারধসে নির্মল নিমসদাই পুরজা মর্মান্তিকভাবে পরলোকগমন করেছেন। আমরা আরও নিশ্চিত হয়েছি যে, অভিযাত্রী দলের অন্য সদস্যরা দুর্ভাগ্যবশত বেঁচে নেই।’

Mountaineer Nirmal Purja dies in avalanche in Pakistan.

বিবৃতিতে বলা হয়েছে যে, ‘বিশ্ব পর্বতারোহণের অন্যতম শ্রেষ্ঠ একজন পর্বতারোহীকে হারিয়েছে। এমন একজন নেতা, যিনি তাঁর সাহস, বিনয় এবং অটল বিশ্বাসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। পাশাপাশি, তিনি বিশ্বাস করিয়েছেন মানুষের সম্ভাবনা প্রায়শই আমাদের কল্পনার চেয়েও বেশি। তাঁর অসাধারণ সাফল্যের চেয়েও তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন যে, বড় স্বপ্ন দেখার সাহস করলে, নিজের ওপর বিশ্বাস রাখলে এবং কোনও সীমাবদ্ধতা মেনে নিতে অস্বীকার করলে কী সম্ভব।’

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁস মামলায় গঠিত ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক বদলি! কে করবেন শুনানি?

পাকিস্তানের ব্রড পিক বিশ্বের অন্যতম উচ্চ শৃঙ্গ: উল্লেখ্য যে, পাকিস্তানের ব্রড পিক বিশ্বের অন্যতম উচ্চ শৃঙ্গ। একটি তুষারধসের ফলে সৃষ্ট তুষারঝড়ের পর অন্যান্য পর্বতারোহীরা নিখোঁজ হয়ে যান। পাকিস্তান, ওমান, আমেরিকা ও চিনের একজন নাগরিকসহ মোট ৬ জন পর্বতারোহী গত বৃহস্পতিবার সকাল ৯ টায় নিখোঁজ হয়ে যান।

আরও পড়ুন: শত্রুদের হবে খেল খতম! ভারতকে শক্তিশালী করবে দুর্ধর্ষ ড্রোন সিস্টেম, মেগা পরিকল্পনা DRDO-র

নির্মল পুরজার অবিশ্বাস্য রেকর্ড: নির্মল পুরজা, নিমস দাই নামে পরিচিত। তিনি নেপালে জন্মগ্রহণ করেন। ৪৩ বছর বয়সী নির্মল ব্রিটিশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সৈনিক ছিলেন। ২০১৯ সালে, তিনি ১৮৯ দিনে ১৪ টি সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করে বিশ্বজুড়ে শিরোনামে আসেন। এটি সেই সময়ে একটি রেকর্ড স্থাপন করেছিল। তাঁর এই কৃতিত্ব নেটফ্লিক্সের তথ্যচিত্র ’14 Peaks – Nothing Is Impossible’-এ তুলে ধরা হয়েছিল। তবে, ২০২৩ সালে তাঁর এই রেকর্ডটি ভেঙে যায়। ২০২১ সালে, নির্মল পুরজা সেই ১০ জন নেপালি পর্বতারোহীর একটি দলের অংশ ছিলেন, যাঁরা প্রথম সফল শীতকালীন আরোহণ সম্পন্ন করেন। পূর্ণকালীন পর্বতারোহী হওয়ার আগে, নির্মল পুরজা রয়্যাল মেরিনসের স্পেশাল বোট স্কোয়াড্রনে যোগদান করেন। তার পূর্বে তিনি ব্রিটেনের গোর্খা ব্রিগেডে কর্মরত ছিলেন।