বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI আবারও সুদের হার বা রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। RBI (Reserve Bank of India)-এর মনিটারি পলিসি কমিটির (Monetary Policy Committee) বৈঠক গত সোমবার শুরু হয়েছিল। আজ অর্থাৎ ৫ অগাস্ট গভর্নর সঞ্জয় মালহোত্রা গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে কমিটি রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই অপরিবর্তিত রেপো রেট গ্রাহকদের লোনের কিস্তি বা EMI-এর ওপর কোনো প্রভাব ফেলবে না। জানিয়ে রাখি যে, রেপো রেট হল সেই হার, যে হারে RBI বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ প্রদান করে।
রেপো রেটের (Repo Rate) প্রসঙ্গে কী জানালেন RBI গভর্নর?
এর আগে, RBI চলতি বছরের জুন, এপ্রিল এবং ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হওয়া বৈঠকগুলিতেও সুদের হার স্থিতিশীল রেখেছিল। রেপো রেটে সর্বশেষ পরিবর্তন আনা হয়েছিল ২০২৫-এর ডিসেম্বরে। সেই সময়ে রেপো রেট ৫.৫ শতাংশ থেকে কমিয়ে ৫.২৫ শতাংশ করা হয়েছিল। রেপো রেট অপরিবর্তিত রাখার এই সিদ্ধান্তটি সেই লক্ষ লক্ষ গ্রাহককে সবচেয়ে বেশি স্বস্তি দেবে, যাঁরা গৃহঋণ, গাড়ির ঋণ বা অন্যান্য পরিবর্তনশীল সুদের হারের ঋণ নিয়েছেন। রেপো রেট না বাড়ার কারণে আপাতত তাঁদের মাসিক EMI বাড়বে না। যা সামগ্রিকভাবে পারিবারিক বাজেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না।

নতুন ঋণগ্রহীতাদের জন্য স্বস্তি: এছাড়াও, নতুন ঋণগ্রহীতাদের জন্য সুদের হার অবিলম্বে বৃদ্ধির সম্ভাবনা এড়ানো গেছে। এই সিদ্ধান্তটি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলির জন্যও ইতিবাচক হিসাবে দেখা হচ্ছে। কারণ, এর ফলে তাদের ঋণ গ্রহণের খরচ স্থিতিশীল থাকবে এবং বিনিয়োগ পরিকল্পনাগুলি গতি পেতে পারে। এছাড়াও, ব্যাঙ্কগুলির ওপর হঠাৎ করে সুদের হার পরিবর্তন করার কোনও চাপ থাকবে না।
উল্লেখ্য যে, কমিটি বেঞ্চমার্ক রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখবে বলে অনুমান করা হচ্ছিল। বিশেষজ্ঞরা মনে করেন, হ্রাসমান মুদ্রাস্ফীতি, শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি এবং অনুকূল বাহ্যিক খাতের সূচকগুলির পরিপ্রেক্ষিতে RBI তার নিউট্রাল পলিসির অবস্থান বজায় রাখবে। এটি প্রত্যাশিতই ছিল, কারণ জুনের নীতি পর্যালোচনার পর থেকে প্রধান ম্যাক্রো-ইকোনমিক ডেটা RBI-এর অনুমানের চেয়ে ভালো ছিল।
আরও পড়ুন: HDFC ব্যাঙ্কের বড় উপহার! মহিলা এবং প্রবীণদের জন্য লঞ্চ হল বিশেষ অ্যাকাউন্ট, মিলবে দুর্দান্ত সুবিধা
দিয়েছেন GDP বৃদ্ধির পূর্বাভাস: এদিকে, RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছে যে, RBI-এর মনিটারি পলিসি কমিটি চলতি অর্থবর্ষের তৃতীয় মুদ্রা পর্যালোচনায় সর্বসম্মতিক্রমে পলিসি রেট (রেপো রেট) ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখার এবং একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলি ব্যাহত করে বিশ্ব অর্থনীতির জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। তা সত্ত্বেও, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসাবেই রয়ে গেছে। RBI গভর্নর আরও জানিয়েছেন যে, এই অর্থবর্ষে প্রকৃত GDP বৃদ্ধি ৬.৭ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। যা আগের অনুমানের চেয়ে ১০ বেসিস পয়েন্ট বেশি। মূলত, অপর্যাপ্ত বর্ষা এবং এল-নিনোর পরিস্থিতির কারণে কৃষি খাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। এই বছর কনজিউমার প্রাইস ইনডেক্স ৫ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। যা আগের অনুমানের চেয়ে কম। দ্বিতীয় ত্রৈমাসিকে এটি ৪.৭ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৫.৯ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৫.৫ শতাংশ হবে বলেও অনুমান করা হয়েছে। এছড়াও, অনুমান অনুযায়ী, এই অর্থবর্ষে মূল মুদ্রাস্ফীতি ৪.৩ শতাংশ হতে পারে।

















