বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) দীর্ঘদিনের দাবিপূরণ হয়েছে। অষ্টম বেতন কমিশনের ঘোষণায় মুখে হাসি ফুটেছে তাঁদের। এবার সেই হাসি আরও চওড়া হতে চলেছে। কারণ শোনা যাচ্ছে, পুজোর মরসুমে ফের এক দফায় তাঁদের ডিএ (Dearness Allowance) বাড়তে পারে।
সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বড় আপডেট | (Dearness Allowance)
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’দফায় ডিএ বাড়ানো হয়। ঘোষণাগুলি সাধারণত হোলি ও দিওয়ালির সময় এবং বর্ধিত হার জানুয়ারি ও জুলাই থেকে কার্যকর হয়। গত জানুয়ারি মাসে ২ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। রিপোর্ট বলছে, দ্বিতীয় দফায় ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হতে পারে।
আরও পড়ুনঃ ‘যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন…’! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী দিলীপ
সম্প্রতি অর্থ মন্ত্রকের শ্রম ব্যুরোর তরফে জুন মাসের AICPI-IW সূচক প্রকাশ করেছে। জুনে এই সূচক ছিল ১৫১.৯। ফলে গত ১২ মাসের গড় দাঁড়িয়েছে ১৪৮.৬৫। সপ্তম বেতন কমিশনের অধীন গণনা করা হলে ডিএ দাঁড়াচ্ছে ৬৩.৭৭ শতাংশ।
তবে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা পূর্ণ সংখ্যায় গণনা করে। সেক্ষেত্রে হিসাবে ৬৩.৭৭ শতাংশ হলেও শেষমেষ মহার্ঘ ভাতার হার ৬৩ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। অষ্টম বেতন কমিশন কার্যকর না হওয়া অবধি সপ্তম বেতন কমিশনের অধীনেই ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

সম্প্রতি অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি মনজিৎ সিং প্যাটেল বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধির সম্ভাবনাই বেশি। শেষমেষ যদি এই হার কার্যকর হয়, তাহলে নূন্যতম ১৮ হাজার টাকা বেতন প্রাপ্ত কর্মীদের মাইনে ৫৪০ টাকা বাড়বে। প্রত্যেক কর্মীর মূল বেতনের উপর ভিত্তি করে এই বৃদ্ধি হবে।
গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের শেষ ডিএ বৃদ্ধি হয়েছে। ২ শতাংশ হারে বাড়ানোর পর বর্তমানে ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা। শোনা যাচ্ছে, এবার ৩ শতাংশ হারে ডিএ বাড়াতে পারে কেন্দ্র। তবে প্রকৃত বৃদ্ধি কত হবে তা সরকারি ঘোষণার পরেই স্পষ্ট হবে।













