ইথানল মেশানো হবে বিমানের জ্বালানিতেও? দাবি কেজরিওয়ালের, কী প্রতিক্রিয়া কেন্দ্রের?

Published on:

Published on:

Will ethanol be mixed into Aviation Turbine Fuel at all?
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পেট্রোলের সঙ্গে ইথানল মিশ্রণের বিষয়টি বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেটির পরিপ্রেক্ষিতে একাধিক বার নিজের প্রতিক্রিয়া জানিয়েছে সরকার। ঠিক এই আবহেই বিমানে ব্যবহৃত জ্বালানি ATF তথা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে (Aviation Turbine Fuel) ইথানল মেশানোর (Ethanol Blending) দাবি সামনে এসেছে। এমতাবস্থায়, সরকার এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কিঞ্জারাপু রাম মোহন নাইডু (Kinjarapu Ram Mohan Naidu) জানিয়েছেন যে, ATF-এ ইথানল মেশানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন। জানিয়ে রাখি যে, সম্প্রতি দাবি উঠেছিল যে সরকার পেট্রোলের পর ATF-এও ইথানল মেশানোর প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে, বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে ভুল তথ্য ছড়ানো হলে তা কেবল বিমান যাত্রীদের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করে। যাত্রীদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিমানের জ্বালানিতে (Aviation Turbine Fuel) ইথানল মেশানোর ভুয়ো দাবি:

ইথানল এবং সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল সম্পূর্ণ ভিন্ন: কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন যে, ATF-এর সঙ্গে ইথানল মেশানোর কোনও প্রস্তাব নেই। তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘ইথানল এবং সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল (SAF) সম্পূর্ণ ভিন্ন এবং এগুলিকে একে অপরের সঙ্গে মেশানো উচিত নয়। SAF একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিমান জ্বালানি। যা ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (ICAO) দ্বারা স্বীকৃত এবং বিশ্বব্যাপী গৃহীত। এটি কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যায় এবং কঠিন গ্লোবাল স্ট্যান্ডার্ডস পূরণ করে।’


দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ইথানল মেশানোর দাবি করেছেন: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও একই ধরণের দাবি করেছেন। কেজরিওয়াল জানিয়েছেন যে, সরকার অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে (ATF) ইথানল মেশানোর প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: Tata-র এই সংস্থার প্রসঙ্গে বড় সিদ্ধান্ত RBI-র! শেয়ার বাজারে হবে লিস্টিং?

বৃহস্পতিবার সকালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘সূত্রমতে, মোদী সরকার অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে (ATF) ইথানল মেশানোর পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বিমান চলাচলের নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।’ উল্লেখ্য যে, পেট্রোলে ইথানল মেশানোর বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল ক্রমাগত সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছেন।

আরও পড়ুন: ‘সিনিয়র খেলোয়াড়দের সম্মান প্রাপ্য’, ভারতের টেস্ট ফলাফলে চিন্তিত রাহানে, গম্ভীরের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ

ভারতে শুধুমাত্র পেট্রোলের সাথেই ইথানল মেশানো হচ্ছে: এদিকে, বর্তমানে, দেশের সমস্ত পেট্রোল পাম্পে উপলব্ধ সাধারণ পেট্রোলে ২০ শতাংশ ইথানল থাকে। পেট্রোল ছাড়া অন্য কোনও জ্বালানিতে ইথানল মেশানোর পরিকল্পনা সরকারের বর্তমানে নেই বলেও জানা গিয়েছে।