পশ্চিমবঙ্গ আবাসের ৬০ হাজার এখনও পাননি? টাকা না ঢুকলে কোথায় যোগাযোগ করবেন জানুন

Published on:

Published on:

Where to contact if you have not received Paschim Banga Awas Yojana second installment
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পরেও বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্প বন্ধ হয়নি। শুধু নাম বদল করে পশ্চিমবঙ্গ আবাস (Paschim Banga Awas Yojana) রেখেছে নতুন রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রায় ১০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়েছে। তবে আপনার অ্যাকাউন্টে যদি টাকা না এসে থাকে তাহলে কোথায় যোগাযোগ করতে হবে জেনে নিন।

পশ্চিমবঙ্গ আবাসের টাকা পাঠাতে শুরু করেছে সরকার | (Paschim Banga Awas Yojana)

বাংলার বাড়ির যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা দিয়ে লিন্টেল স্তর অবধি বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করেছেন তাঁদের দ্বিতীয় কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য। নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে প্রায় ১০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পাঠানো হবে।

আরও পড়ুনঃ মন্দিরের বর্জ্য থেকেই আসবে টাকা! কর্মসংস্থান নিয়ে অভিনব উদ্যোগের ঘোষণা অগ্নিমিত্রার

এক্ষেত্রে গতকাল কিংবা আজ অ্যাকাউন্টে টাকা না এলেও চিন্তার কিছু নেই। কারণ ধাপে ধাপে যোগ্যদের টাকা পাঠাচ্ছে রাজ্য। তবে উপভোক্তাদের নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে টাকা ঢুকলেই তাঁরা জানতে পারবেন।

প্রয়োজন পড়লে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস কিংবা সংশ্লিষ্ট সরকারি দফতরে যোগাযোগ করে আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারেন উপভোক্তারা। এক্ষেত্রে কোনও রকম ভুয়ো খবরে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্যের উপর তাঁদের নির্ভর করতে বলা হয়েছে।

Paschim Banga Awas Yojana

এছাড়া পশ্চিমবঙ্গ আবাস যোজনার যেসব গ্রাহকের বাড়ির কাজ এখনও লিন্টেল স্তর অবধি হয়নি, তাঁদেরও চিন্তার কোনও কারণ নেই। কাজ সম্পন্ন হওয়ার পর ফের সরকারি সমীক্ষা ও যাচাই হবে। সব কিছু ঠিক থাকলে পরবর্তী ধাপে তাঁদের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হবে।

এদিকে গতকাল থেকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তি দেওয়া শুরু হতেই দারিদ্রসীমার নীচে থাকা সরকারি উপভোক্তাদের মুখে হাসি ফুটেছে। রাজ্য সরকারের থেকে ৬০ হাজার টাকা করে পেলে অসমাপ্ত বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারবেন তাঁরা।